একাত্তরের ঘাতক ও চব্বিশের পরাজিত শক্তি সরকারের বিরুদ্ধে একজোট হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, জামায়াতের ইন্ধন পেয়েই আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ মিছিল করার সাহস পাচ্ছে। তবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হলে তারা আবারও জামায়াত নেতাদের ফাঁসি দেবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, ‘এই সরকারের আমলে রাষ্ট্র পুনর্গঠন না হলে তা আর কখনোই সম্ভব হবে না। সরকার বর্তমানে রাষ্ট্র পুনর্গঠনের পথেই এগোচ্ছে। কিন্তু একটি বিশেষ পক্ষ আওয়ামী লীগকে মাঠে নামিয়ে সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে। এখানে একাত্তরের ঘাতক ও চব্বিশের পরাজিত শক্তি হাত মিলিয়েছে।’
জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, ‘জামায়াত আগে কখনো সংসদে প্রধান বিরোধী দল হতে পারেনি, এবার হয়েছে। তারা সংসদে ছায়া মন্ত্রিসভাও গঠন করেছে। নিয়ম অনুযায়ী ছায়া মন্ত্রিসভা সরকারকে সহযোগিতা করবে এবং যৌক্তিক সমালোচনা করবে। কিন্তু জামায়াতের ছায়া মন্ত্রিসভা তা না করে উল্টো সরকারের বিরোধিতা করছে। এমনকি জ্বালানি সংকটের মতো বৈশ্বিক স্পর্শকাতর বিষয়কে পুঁজি করে তারা দেশজুড়ে লংমার্চ নিয়ে মাঠে নেমেছে।’
জামায়াত নেতাদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে রাশেদ খাঁন আরও বলেন, ‘আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াতের আমির নির্বাচনের আগেই সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। তাদের এই ইন্ধনেই নিষিদ্ধ বা অপসৃত শক্তিগুলো মাঠে নামার সাহস পাচ্ছে। জামায়াত নেতাদের মনে রাখা উচিত, আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, তবে প্রথম সুযোগেই তারা জামায়াত নেতাদের ফাঁসি দেবে। তাই জামায়াতকে এ বিষয়ে সতর্ক হওয়া দরকার।’
এর আগে সকালে ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাশেদ খান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন