স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মন্তব্যের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘প্রতিমন্ত্রীর বক্তব্যের ভাষা ও ভঙ্গি অত্যন্ত অশালীন ও অশোভন।’
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রতিমন্ত্রীর বক্তব্যের জবাব দেন তিনি। পোস্টে তিনি লেখেন, “মীর শাহে আলমের বক্তব্যের ভাষা ও ভঙ্গি অত্যন্ত অশালীন ও অশোভন। ...”
এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে এনসিপির নেতাদের রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
ওই অনুষ্ঠানে তিনি বলেন, “লংমার্চে নাহিদ, হাসনাত এবং আরেকটা কী যেন নাম? কী পাটওয়ারী... বিভিন্ন নামে ডাকে। কেউ ডার্বি ডাকে, কেউ...ডাকে... যাই হোক, আমি বলছি না, সাধারণ মানুষ বলে।”
প্রতিমন্ত্রী আরও বলেন, “তারা যে ভাষায় কথা বলে! আমাদের নিয়ে বলুক, আপত্তি নাই। কিন্তু তারেক রহমানকে নিয়ে যখন ওই বয়সী বাচ্চা ছেলেদের মুখ থেকে শিষ্টাচারবহির্ভূত কথা বের হয়, তখন আমাদের সহ্য করবার কথা নয়। আমাদের ধৈর্য ধরতে বলা হয়েছে বলে চুপ আছি।”
এনসিপির নেতাদের সমালোচনা করে মীর শাহে আলম বলেন, “১১ দলীয় জোট করছে কয়েকটি দল, ফুটবল টিম। তারা আমাদের সঙ্গে খেলতে নামছে। ছয় মাস না যেতেই বলে পতন করে দেবে। আমি তাদের মনে করিয়ে দিতে চাই, আন্দোলনের অভিজ্ঞতা আপনাদের চেয়ে আমাদের বেশি।”
জামায়াতের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, “দলটির কৃতজ্ঞতাবোধ খুবই কম। ২০০১ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামায়াতের দুই নেতাকে মন্ত্রী করেছিলেন, কিন্তু জামায়াত এখন সেসব কথা ভুলে গেছে।” এনসিপি ও জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের পুরোনো সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন তিনি।এদিকে, প্রতিমন্ত্রীর বক্তব্যের জবাবে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ফেসবুক পোস্টে লেখেন, “মানুষ বলছে—মীর শাহে আলম নতুন হাওয়া ভবনের ম্যানেজার। ...বিএনপির বিভিন্ন সূত্র বলছে—১৭ বছরের ত্যাগী, নির্যাতিত বিএনপির রাজপথের সিনিয়র লিডাররা ...মীর শাহে আলমের উৎপাতে অতিষ্ঠ। সময়ের সাথে সাথে তাদের ক্ষোভ ঘনীভূত হচ্ছে। যেকোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে।....”

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন