সংবাদ

সরকার-বিরোধী দলের মতানৈক্য থাকলেও ফ্যাসিবাদ যেন না ফিরে: রিজভী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম

সরকার-বিরোধী দলের মতানৈক্য থাকলেও ফ্যাসিবাদ যেন না ফিরে: রিজভী
ছবি : সংগৃহীত

সরকার ও বিরোধী দলের মধ্যে যত মতপার্থক্যই থাকুক না কেন, দেশে যেন কোনোভাবেই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে–সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

বক্তব্যে রুহুল কবির রিজভী সতর্ক করে দিয়ে বলেন, "দেশে আবার ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটলে রাষ্ট্রের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে। তাই সরকার ও বিরোধী দলের রাজনৈতিক মতানৈক্য থাকলেও ফ্যাসিবাদ প্রতিরোধে জাতীয় ঐক্য বজায় রাখা জরুরি।"

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, তৎকালীন ফ্যাসিবাদী শাসনের কারণে দেশে সামান্যতম গণতন্ত্রের চর্চাও ছিল না। শেখ হাসিনার নির্দেশ পাওয়া মাত্রই প্রশাসন ও পুলিশ বাহিনী বিরোধী কণ্ঠ দমনে ঝাঁপিয়ে পড়ত বলে তিনি মন্তব্য করেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলের কর্মসূচি ও দীর্ঘ পদযাত্রার (লংমার্চ) উদাহরণ টেনে রিজভী বলেন, "বিগত সময়ের মতো বর্তমান সরকারের আমলে বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হচ্ছে না।" তবে এই সুযোগে বিরোধী দলের নেতাদের একাংশ যেভাবে ক্ষমতাসীনদের উদ্দেশ্যে আপত্তিকর ও অসম্মানজনক ভাষায় বক্তব্য দিচ্ছেন, তা ফ্যাসিবাদেরই ভাষার প্রতিফলন বলে সতর্ক করেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সরকার-বিরোধী দলের মতানৈক্য থাকলেও ফ্যাসিবাদ যেন না ফিরে: রিজভী

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সরকার ও বিরোধী দলের মধ্যে যত মতপার্থক্যই থাকুক না কেন, দেশে যেন কোনোভাবেই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে–সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

বক্তব্যে রুহুল কবির রিজভী সতর্ক করে দিয়ে বলেন, "দেশে আবার ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটলে রাষ্ট্রের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে। তাই সরকার ও বিরোধী দলের রাজনৈতিক মতানৈক্য থাকলেও ফ্যাসিবাদ প্রতিরোধে জাতীয় ঐক্য বজায় রাখা জরুরি।"

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, তৎকালীন ফ্যাসিবাদী শাসনের কারণে দেশে সামান্যতম গণতন্ত্রের চর্চাও ছিল না। শেখ হাসিনার নির্দেশ পাওয়া মাত্রই প্রশাসন ও পুলিশ বাহিনী বিরোধী কণ্ঠ দমনে ঝাঁপিয়ে পড়ত বলে তিনি মন্তব্য করেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলের কর্মসূচি ও দীর্ঘ পদযাত্রার (লংমার্চ) উদাহরণ টেনে রিজভী বলেন, "বিগত সময়ের মতো বর্তমান সরকারের আমলে বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হচ্ছে না।" তবে এই সুযোগে বিরোধী দলের নেতাদের একাংশ যেভাবে ক্ষমতাসীনদের উদ্দেশ্যে আপত্তিকর ও অসম্মানজনক ভাষায় বক্তব্য দিচ্ছেন, তা ফ্যাসিবাদেরই ভাষার প্রতিফলন বলে সতর্ক করেন তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত