ডিজিটাল লেনদেন সেবা চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) লাইসেন্স পেয়েছে বাংলালিংক। ‘মুক্ত পে’ নামে এ সেবা চালুর মাধ্যমে ডিজিটাল লেনদেনের বাজারে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো অপারেটরটি।
বাংলালিংকের সম্পূর্ণ মালিকানাধীন ‘মুক্ত পে’ সেবায় টাকা লেনদেন, মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট, ইউটিলিটি ও সরকারি বিল পরিশোধ, বেতন ও অন্যান্য অর্থ বিতরণসহ অনুমোদিত বিভিন্ন ধরনের ডিজিটাল লেনদেনের সুবিধা থাকবে।
বিশেষ করে ব্যাংকিং সুবিধার বাইরে থাকা ব্যক্তি, ক্ষুদ্র ব্যবসায়ী ও ছোট উদ্যোক্তাদের আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় আনতে গুরুত্ব দেবে ‘মুক্ত পে’। বাংলালিংকের দেশজুড়ে নেটওয়ার্ক ও গ্রাহকভিত্তি কাজে লাগিয়ে আর্থিক সেবাবঞ্চিত মানুষের কাছে ডিজিটাল আর্থিক সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান বুসে বলেন, ‘মুক্ত পে’ ক্যাশলেস ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলালিংকের স্থানীয় অভিজ্ঞতা ও ভিওনের আন্তর্জাতিক ডিজিটাল সক্ষমতাকে কাজে লাগিয়ে ডিজিটাল পেমেন্টকে মানুষের জন্য আরও সহজলভ্য ও প্রাসঙ্গিক করতে চাই আমরা।
বাংলালিংক জানিয়েছে, পিএসপি লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানটির টেলিযোগাযোগ কোম্পানি থেকে ডিজিটাল অপারেটরে রূপান্তরের পরিকল্পনার অংশ। এর মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবায় বিনিয়োগ ও কার্যক্রম আরও বিস্তৃত হবে।
এদিকে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন ডিজিটাল ব্যাংকিং সেবায়ও যুক্ত হতে আগ্রহী। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করেছে।
/

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন