সংবাদ

বাজারে এল হাইসেন্সের নতুন স্মার্ট টিভি ‘এস ও কিউ’ সিরিজ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১১:০৮ এএম

বাজারে এল হাইসেন্সের নতুন স্মার্ট টিভি ‘এস ও কিউ’ সিরিজ
ছবি : সংগৃহীত

দেশের বাজারে হাইসেন্সের নতুন ‘এস ও কিউ’ সিরিজের স্মার্ট টিভি উন্মোচন করেছে ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর গুলশানে হাইসেন্সের ফ্ল্যাগশিপ আউটলেটে আনুষ্ঠানিকভাবে এই সিরিজ দুটির উদ্বোধন করা হয়।

বাংলাদেশে হাইসেন্সের অনুমোদিত উৎপাদন ও বিতরণ অংশীদার ফেয়ার ইলেকট্রনিক্স। উদ্বোধনী অনুষ্ঠানে ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসসিম দায়ান নতুন সিরিজের স্মার্ট টিভিগুলো গ্রাহকদের জন্য উন্মোচন করেন। এর মাধ্যমে দেশের গ্রাহকেরা আরও দ্রুতগতির ও আধুনিক হোম এন্টারটেইনমেন্টের অভিজ্ঞতা পাবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।

নতুন এই সিরিজের মধ্যে রয়েছে হাইসেন্স ইউএইচডি ৪কে স্মার্ট টিভি (কিউ সিরিজ) - ৪৩, ৫৫, ৬৫ ও ৭৫ ইঞ্চি এবং হাইসেন্স স্মার্ট টিভি (এস সিরিজ) - ৩২ ও ৪৩ ইঞ্চি। ফলে গ্রাহকেরা তাদের পছন্দমতো বিভিন্ন আকারের স্ক্রিনে উন্নতমানের বিনোদন উপভোগ করতে পারবেন।

বিশ্বের অন্যতম দ্রুতগতির স্মার্ট টিভি অপারেটিং সিস্টেম ‘ভিডা’ (VIDAA) দ্বারা চালিত এই টিভিগুলোতে এক সেকেন্ডেরও কম সময়ে অ্যাপ চালু করা যায়। এতে রয়েছে অতি দ্রুত নেভিগেশন ও তাৎক্ষণিক কনটেন্ট দেখার সুবিধা। নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম ভিডিও, বঙ্গ ও টফির মতো জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মসহ এক হাজারেরও বেশি অ্যাপ ব্যবহারের সুযোগ রয়েছে এতে। পাশাপাশি ভয়েস কন্ট্রোল এবং ‘ভিডা’ মোবাইল অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড ও আইওএস স্মার্টফোন দিয়েও টিভি নিয়ন্ত্রণ করা যাবে।

উন্নত ছবির মান নিশ্চিত করতে এতে যুক্ত করা হয়েছে ৪কে এআই আপস্কেলার, প্রিসিশন কালার, এইচডিআর ১০ প্লাস ও ডলবি ভিশন প্রযুক্তি। সাউন্ডের জন্য রয়েছে ডলবি অ্যাটমস এবং গেমারদের জন্য গেম মোড প্লাস সুবিধা। গ্রাহকদের নিশ্চিন্ত সেবা দিতে প্যানেল ও খুচরা যন্ত্রাংশসহ টিভিগুলোতে ৪ বছরের ‘অল-ইনক্লুসিভ’ ওয়ারেন্টি দিচ্ছে ফেয়ার ইলেকট্রনিক্স।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল স্পন্সর এবং ১০০ ইঞ্চি টিভি ক্যাটাগরিতে বিশ্বের এক নম্বর ব্র্যান্ড হাইসেন্স বিশ্বব্যাপী এন্টারটেইনমেন্ট খাতে নেতৃত্ব দিচ্ছে। ফেয়ার ইলেকট্রনিক্সের মাধ্যমে এখন দেশের গ্রাহকেরাও স্থানীয়ভাবে উৎপাদিত এই উন্নত প্রযুক্তি ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের হেড অব মার্কেটিং জে. এম. তসলিম কবীর, হেড অব বিজনেস (কনজিউমার ইলেকট্রনিক্স) মশিউর রহমান, প্রোডাক্ট হেড মুশফিকুর রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

বাজারে এল হাইসেন্সের নতুন স্মার্ট টিভি ‘এস ও কিউ’ সিরিজ

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত