বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণ, স্থানীয় অবকাঠামো স্থাপন ও ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর (অব.) সঙ্গে বৈঠক করেছে মেটার একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মেটার দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়ার পাবলিক পলিসির পরিচালক ইউয়েন টিং চে, বাংলাদেশ ও নেপালের পাবলিক পলিসি প্রধান রুজেন সারওয়ার এবং এপিএসি-এর লিড এজ স্ট্র্যাটেজি ম্যাট জ্যান্সেন উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশে মেটার কার্যক্রম আরও সম্প্রসারণ এবং বিটিআরসির সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর বিষয়ে দুই পক্ষ একমত হয়। বিটিআরসির পক্ষ থেকে বাংলাদেশে মেটার স্থানীয় অফিস স্থাপনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
বাংলাদেশে মেটার প্ল্যাটফর্মের বিপুল ব্যবহারকারীর কথা উল্লেখ করে দেশে স্থানীয় কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (সিডিএন) বা এজ নোড স্থাপনেরও অনুরোধ জানায় বিটিআরসি। এর মাধ্যমে ব্যবহারকারীরা দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা এবং উন্নত মানের সেবা (কিউওএস) পাবেন বলে জানিয়েছে কমিশন।
মেটার প্রতিনিধি জানান, আগের ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশের কিছু বিধানের কারণে স্থানীয় সিডিএন বা এজ নোড স্থাপনে আইনি ও দাপ্তরিক সীমাবদ্ধতা ছিল। তবে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৬-এ এ ধরনের প্রতিবন্ধকতা না থাকায় এ বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানান তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর কনটেন্ট দ্রুত শনাক্ত ও অপসারণ, প্রতারণা, বেটিং ও জুয়ার প্রচারণা ঠেকাতেও মেটাকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় বিটিআরসি। এসব কনটেন্ট শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেন বিটিআরসি চেয়ারম্যান।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব প্রতিরোধে মেটার সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। মেটার পক্ষ থেকে জানানো হয়, বিশ্বব্যাপী কর্মী পুনর্গঠন ও জনবল কমানোর কারণে কিছু কার্যক্রমে সাময়িক ধীরগতি তৈরি হলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।
বৈঠকে বিটিআরসির ভাইস চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিকসহ কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন