সংবাদ

ধানমন্ডি ৩২-এ কড়া নিরাপত্তা, সতর্ক অবস্থানে পুলিশ-র‍্যাব

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৮:৩৪ এএম

ধানমন্ডি ৩২-এ কড়া নিরাপত্তা, সতর্ক অবস্থানে পুলিশ-র‍্যাব
ছবি: সংগৃহীত

১৫ আগস্টকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।

শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর উপস্থিতি লক্ষ করা গেছে। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে অবস্থান নিয়ে পথচারীদের গতিবিধি পর্যবেক্ষণ করছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা যাতে না ঘটে, সে জন্য আগাম সতর্কতামূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্য সংখ্যা আরও বাড়ানো হতে পারে। বিশেষ করে ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশের সব পথে নজরদারি বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজন যেকোনো কর্মকাণ্ডে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করাই তাঁদের প্রধান লক্ষ্য। জনগণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটায় বা শান্তিশৃঙ্খলা নষ্ট করে–এমন কোনো কাজ বরদাশত করা হবে না।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ধানমন্ডি ৩২-এ কড়া নিরাপত্তা, সতর্ক অবস্থানে পুলিশ-র‍্যাব

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

১৫ আগস্টকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।

শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর উপস্থিতি লক্ষ করা গেছে। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে অবস্থান নিয়ে পথচারীদের গতিবিধি পর্যবেক্ষণ করছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা যাতে না ঘটে, সে জন্য আগাম সতর্কতামূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্য সংখ্যা আরও বাড়ানো হতে পারে। বিশেষ করে ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশের সব পথে নজরদারি বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজন যেকোনো কর্মকাণ্ডে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করাই তাঁদের প্রধান লক্ষ্য। জনগণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটায় বা শান্তিশৃঙ্খলা নষ্ট করে–এমন কোনো কাজ বরদাশত করা হবে না।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত