সংবাদ

বিনামূল্যে ইসিজি সেবা দিয়ে পালিত হলো বিশ্ব হার্ট দিবস

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম

বিনামূল্যে ইসিজি সেবা দিয়ে পালিত হলো বিশ্ব হার্ট দিবস

হৃদরোগ সচেতনতা বাড়াতে এবং সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘ডন্ট মিস আ বিট’ স্লোগানকে সামনে রেখে আজ ২৯ সেপ্টেম্বর পালিত হলো বিশ্ব হার্ট দিবস।

জিডি অ্যাসিস্ট লিমিটেডের আয়োজনে এবং অ্যাস্টার ফার্মেসি বাংলাদেশের সহযোগিতায় এই দিনটিতে মূল আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি ঢাকার বিভিন্ন এলাকায় বিনামূল্যে পাবলিক ইসিজি স্ক্রিনিং ক্যাম্পেইন পরিচালনা করা হয়। যৌথভাবে এ আয়োজনে স্পন্সর হিসেবে ছিল দাজরক ইনভেস্টমেন্টস ইউএই ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি এবং হসপিটালিটি পার্টনার হিসেবে যুক্ত ছিল ক্রাউন প্লাজা।
​অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জিডি অ্যাসিস্ট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার শামীতা তাবাসুম কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সাধারণ মানুষের দোরগোড়ায় সচেতনতামূলক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে নিজ প্রতিষ্ঠানের অঙ্গীকার তুলে ধরেন।
এরপর দাজরক ইনভেস্টমেন্টস ইউএই-এর ম্যানেজিং পার্টনার ফারিয়া শবনম ডায়ানা স্পন্সর প্রতিনিধি হিসেবে তাঁর বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের বৈদেশিক সাহায্য অফিসের পরিচালক রাশেদ আল-মকিল আল-জাবি।
​প্রধান অতিথির বক্তব্যে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী হৃদরোগ প্রতিরোধে প্রাথমিক সচেতনতা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অ্যাস্টার ফার্মেসি বাংলাদেশের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং শরিফুল ইসলাম খান ইউসুফজয়ী তার সমাপনী বক্তব্যের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানান এবং সুস্থ জীবনধারা গড়ে তোলার ওপর জোর দেন।
​কেবল আলোচনার মধ্যেই এই আয়োজনকে সীমাবদ্ধ না রেখে ঢাকাবাসীর জন্য বিনামূল্যে ইসিজি পরীক্ষা নিশ্চিত করতে রাজধানীর তিনটি স্থানে বুথ বসানো হয়। সকালে গুলশান ২-এর মূল ভেন্যুতে এই স্ক্রিনিং কার্যক্রম শুরু হয়, যা দুপুরে গুলশান ১-এর পুলিশ প্লাজায় এবং সন্ধ্যায় ধানমন্ডির জিগাতলায় সফলভাবে সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বিনামূল্যে ইসিজি সেবা দিয়ে পালিত হলো বিশ্ব হার্ট দিবস

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত