সংবাদ

টিসিবির কার্ডে এবার পরিচয় হবে পেশায়

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পিএম

টিসিবির কার্ডে এবার পরিচয় হবে পেশায়
ছ‌বি: সংগৃ‌হিত

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়ার ক্ষেত্রে আর শুধু ‘নিম্ন আয়ের মানুষ’ পরিচয়টিই যথেষ্ট হিসেবে গণ্য হবে না।

কার্ড পাওয়ার জন্য এবার সুনির্দিষ্ট পেশা, পারিবারিক পরিস্থিতি ও আর্থিক সামর্থ্যের ভিত্তিতে উপকারভোগী নির্ধারণ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ‘সমগ্র বাংলাদেশে টিসিবির উপকারভোগী নির্বাচন এবং ভর্তুকি/সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা-২০২৬’ শীর্ষক একটি নতুন নির্দেশিকা প্রকাশ করেছে।

​প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, দেশের হতদরিদ্র পরিবার, নিম্ন আয়ের সাধারণ মানুষ, ভূমিহীন ব্যক্তি, কৃষিশ্রমিক, দিনমজুর, চা-শ্রমিক, চাতাল শ্রমিক, কলকারখানার শ্রমিক এবং উপার্জন করতে অক্ষম ব্যক্তিরা টিসিবির কার্ড সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন। পাশাপাশি সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন শ্রেণিকে অগ্রাধিকার দিয়ে বিধবা, তালাকপ্রাপ্তা, স্বামী পরিত্যক্তা, অসচ্ছল বয়স্ক নারীপ্রধান পরিবার এবং যেসকল দুস্থ পরিবারে শিশু বা প্রতিবন্ধী সদস্য রয়েছে, তাদের নামের তালিকা প্রণয়নে প্রাধান্য দেওয়ার স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

​কার্ড পাওয়ার প্রাথমিক যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, আবেদনকারী উপকারভোগীকে সংশ্লিষ্ট সিটি করপোরেশন, পৌরসভা কিংবা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রত্যেকের নিজস্ব জাতীয় পরিচয়পত্র এবং নিজ নামে নিবন্ধিত সচল মোবাইল নম্বর থাকা বাধ্যতামূলক করা হয়েছে, যেখানে প্রযোজ্য ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের তথ্যও প্রদান করতে হবে। এক পরিবারের কেবল একজন সদস্যই এই কার্ডের জন্য মনোনীত হতে পারবেন এবং নিবন্ধিত পরিবারের তথ্য টিসিবির সেবা অ্যাপভিত্তিক ডেটাবেজে কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

​পুরো কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিভিন্ন তদারকি কমিটি গঠন করা হচ্ছে। জেলা পর্যায়ের কমিটিতে জেলা প্রশাসককে সভাপতি এবং স্থানীয় সংসদ সদস্যদের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে, যেখানে পুলিশ, খাদ্য, সমাজসেবা, ত্রাণ ও মহিলা বিষয়ক দপ্তরের প্রতিনিধিরা যুক্ত থাকবেন। সাধারণ ইউনিয়ন পর্যায় পর্যন্ত ট্যাগ টিম বিক্রয়কেন্দ্র সরাসরি পরিদর্শন করে সঠিক নিয়মে পণ্য বিতরণ নিশ্চিত করবে।

​নির্ধারিত তালিকাভুক্ত প্রতি পরিবার টিসিবি থেকে প্রতি মাসে ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল এবং ১ কেজি চিনি নিতে পারবেন, যা খাদ্য মন্ত্রণালয়ের সরবরাহ সাপেক্ষে অতিরিক্ত ৫ কেজি চালসহ প্রদানের পরিকল্পনা রয়েছে।

এই পণ্যের ধরন, পরিমাণ ও দর পরিস্থিতি বিচারে সময়ে সময়ে সংশোধন করার সুযোগ রাখা হয়েছে, এবং পবিত্র রমজান ও ঈদুল আজহার সময় সাধারণ নাগরিকদের জন্য অতিরিক্ত ট্রাকসেলে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা অব্যাহত থাকবে।

​অনিয়ম রোধে পণ্য ডিলারদের ক্ষেত্রেও কঠোর নজরদারির ব্যবস্থা চালু রাখা হয়েছে। ডিলারদের বিক্রয়কেন্দ্রের সামনে সুস্পষ্ট মূল্যতালিকা প্রদর্শন, ডিজিটাল কার্ড স্ক্যান কিংবা পিওএস যন্ত্রের মাধ্যমে প্রতিদিনের বিক্রির হিসাব বজায় রাখা এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করা বাধ্যতামূলক করা হয়েছে।

প্রতিদিনের সময়সূচি ও বিক্রয় সংক্রান্ত তথ্য ট্যাগ টিম, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে নিয়মিত অবহিত করার জন্য ডিলারদের নির্দেশ প্রদান করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

টিসিবির কার্ডে এবার পরিচয় হবে পেশায়

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত