ছাত্র-জনতার বিপ্লবের মুখে দেশ ছেড়ে পালালেও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেছেন, ‘বিগত ফ্যাসিস্ট ও জালেম সরকারকে জনগণ বিতাড়িত করেছে। ওই সরকারের সময়ে গুম, খুন ও শিশু হত্যার মতো জঘন্য ঘটনা ঘটেছে। শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে এবং এ দেশের জনগণ সেই রায় কার্যকর করতে চায়।’
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘এত কিছুর পরও তাদের কোনো অনুশোচনা নেই, বরং তারা এখনো হুমকি-ধামকি দিচ্ছে। তারা বলছে, ফিরে এলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। আমি বলতে চাই, হুমকি দিয়ে বাংলাদেশের মানুষকে আর দমানো যাবে না। ভুল স্বীকার করে ক্ষমা না চেয়ে উল্টো হুমকি দিলে দেশের মানুষ এবার তাদের ছাড়বে না।’
সুলতান সালাউদ্দিন টুকু বর্তমান সরকারকে জনগণের সরকার হিসেবে উল্লেখ করে বলেন, ‘দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার এখন দেশ পরিচালনা করছে। এই সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র যাতে সফল না হয়, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।’
বিএনপিকে জনবান্ধব দল হিসেবে দাবি করে তিনি আরও বলেন, ‘যতবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, ততবারই বিএনপি আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তা পুনরুদ্ধার করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রান্তিক মানুষের উন্নয়নে খাল খনন কর্মসূচির পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে গুরুত্ব দিয়েছিলেন। বর্তমান সরকারও সেই ধারা বজায় রেখে প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।’
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। আরও বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহুরুল ইসলাম, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী অর্ধশতাধিক দরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ করেন। এর আগে তিনি উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন