ইউ এস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার কার্যালয়ে বৈঠকে বসেছেন।
সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট এবং চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউ.এস.-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউ.এস. চেম্বার অফ কমার্সের দক্ষিণ এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রতিনিধিদলের সদস্যরা সাংবাদিকদের সাথে কথা বলেন।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, "রাজনীতিতে প্রবেশের আগে আমিও আমার কর্মজীবন একজন ব্যবসায়ী হিসেবে শুরু করেছি। আমি শিখেছি যে ব্যবসার বৃদ্ধির জন্য সঠিক নীতি এবং পরিবেশ প্রয়োজন।"
তিনি আরও বলেন, "আমাদের ছয় মাস বয়সী, দূরদর্শী সরকার চায় আমেরিকান কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করুক এবং তাদের কার্যক্রম প্রসারিত করুক। আমরা আপনাদের পুঁজি, প্রযুক্তি, দক্ষতা এবং বৈশ্বিক অভিজ্ঞতাকে স্বাগত জানাই।"
সরকার ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি ও ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠক শেষে মাহদি আমিন জানান, ২৫টি কোম্পানির শীর্ষ ৫০ জন ডেলিগেট এই বৈঠকে অংশ নেন এবং কীভাবে ব্যবসা-বাণিজ্য বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনাটি অত্যন্ত ফলপ্রসূ ও কার্যকর হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
দক্ষিণ এশিয়া-ইউএস চেম্বার অফ কমার্সের সভাপতি অতুল কেশপ জানান, সরকারের সাথে আলোচনায় ভবিষ্যতে কীভাবে দেশের ভিশন বাস্তবায়ন করা যায় এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কীভাবে কাজ এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি কর কমানোর বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন