সংবাদ

বিদ্যুৎ সংকট নিরসনে বিশেষ অধিবেশন চান ডা. শফিক

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৯:৫০ এএম

বিদ্যুৎ সংকট নিরসনে বিশেষ অধিবেশন চান ডা. শফিক
ছবি : সংগৃহীত

দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৪ আগস্ট) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দীন আহমদ বীরবিক্রম বরাবর পাঠানো এক চিঠিতে তিনি এই অনুরোধ জানান।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, বর্তমানে সারা দেশে তীব্র বিদ্যুৎ সংকট চলছে। লাগামহীন লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে শিল্প-উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যে, যা দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে।

চিঠিতে বিরোধীদলীয় নেতা আরও বলেন, জ্বালানি সংকটের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। একই সঙ্গে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটেছে। এমন পরিস্থিতিতে জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যরা নীরব থাকতে পারেন না। উদ্ভূত এই জাতীয় সংকট নিরসনে সংসদে কার্যকর ও অর্থবহ আলোচনা হওয়া জরুরি।

দেশের বর্তমান নাজুক পরিস্থিতি মোকাবিলায় এবং দ্রুত সমাধানের পথ খুঁজতে জরুরি ভিত্তিতে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডাকতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বিদ্যুৎ সংকট নিরসনে বিশেষ অধিবেশন চান ডা. শফিক

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৪ আগস্ট) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দীন আহমদ বীরবিক্রম বরাবর পাঠানো এক চিঠিতে তিনি এই অনুরোধ জানান।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, বর্তমানে সারা দেশে তীব্র বিদ্যুৎ সংকট চলছে। লাগামহীন লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে শিল্প-উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যে, যা দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে।

চিঠিতে বিরোধীদলীয় নেতা আরও বলেন, জ্বালানি সংকটের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। একই সঙ্গে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটেছে। এমন পরিস্থিতিতে জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যরা নীরব থাকতে পারেন না। উদ্ভূত এই জাতীয় সংকট নিরসনে সংসদে কার্যকর ও অর্থবহ আলোচনা হওয়া জরুরি।

দেশের বর্তমান নাজুক পরিস্থিতি মোকাবিলায় এবং দ্রুত সমাধানের পথ খুঁজতে জরুরি ভিত্তিতে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডাকতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত