ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা মডেল মসজিদ এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নায়েব আলীর পরিবারের সদস্যরা জানান, রাত আড়াইটার দিকে একদল পুলিশ তাদের বাড়িতে অভিযান চালায় এবং সাবেক এই সংসদ সদস্যকে আটক করে নিয়ে যায়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে নায়েব আলী দলীয় নেতা-কর্মীদের সংগঠিত ও সক্রিয় করার চেষ্টা করছিলেন–এমন গোপন খবরের ভিত্তিতে শৈলকুপা থানা-পুলিশের একটি বিশেষ দল এই অভিযান চালায়।
ওসি আরও জানান, নায়েব আলীর বিরুদ্ধে শৈলকুপা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নায়েব আলী জোয়ার্দার। এর আগে একই বছরের ১২ সেপ্টেম্বর র্যাব তাকে একবার গ্রেপ্তার করেছিল।

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন