সংবাদ

মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ, ৪ শিক্ষার্থী আহত

নিজস্ব বার্তা পরিবেশক, মাদারীপুর
নিজস্ব বার্তা পরিবেশক, মাদারীপুর
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০১:৫৬ পিএম

মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ, ৪ শিক্ষার্থী আহত
ছবি : সংবাদ

মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই মাদ্রাসার চার শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাদ্রাসার পাশে অবস্থিত ইমন সরদারের বসতঘরের সামনে হঠাৎ একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে থাকা মাদ্রাসার শিক্ষার্থী আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯) আহত হয়। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে শিশুদের উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠান।

ঘরের মালিক ইমন সরদার বলেন, ‘আমার ঘরের সামনে কীভাবে বোমা এল বা কীভাবে এটি ফাটল, তা আমি জানি না। হঠাৎ বিকট শব্দ শুনে বের হয়ে দেখি শিশুরা কান্নাকাটি করছে।’

মাদ্রাসার মুহতামিম (প্রধান) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরণে তার মাদ্রাসার চারজন শিশু শিক্ষার্থী জখম হয়েছে। এই ঘটনায় মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

খবর পেয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এবং বোমাটি কোথা থেকে এল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ, ৪ শিক্ষার্থী আহত

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত