সুন্দরবনের শাকবাড়িয়া নদীতে পণ্যবাহী জাহাজ থেকে পড়ে যাওয়া এক ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। শনিবার (১৫ আগস্ট) বিকেলে আংটিহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ওই ক্রুর নাম নাজমুল ইসলাম (২৫)। তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা।
কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন রবিবার (১৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারত থেকে ফ্লাই অ্যাশ (কয়লার ছাই) নিয়ে ‘এমবি আলফাডাঙ্গা প্রাইড’ নামের একটি বাণিজ্যিক জাহাজ বাংলাদেশে আসে। জাহাজটি সুন্দরবনের শাকবাড়িয়া নদী সংলগ্ন আংটিহারা এলাকায় অবস্থানকালে নাজমুল আপার ডেকে কাজ করছিলেন। একপর্যায়ে তিনি দুর্ঘটনাবশত নদীতে পড়ে তলিয়ে যেতে থাকেন।
সেই সময় নিয়মিত টহলের অংশ হিসেবে ওই এলাকায় অবস্থান করছিল কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি দল। ক্রু পড়ে যাওয়ার বিষয়টি নজরে আসতেই কোস্ট গার্ড সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন এবং নাজমুলকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। পরে তাকে সুস্থ অবস্থায় জাহাজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন বলেন,'উপকূলীয় এলাকার অপরাধ দমনের পাশাপাশি যেকোনো দুর্ঘটনায় মানুষের পাশে দাঁড়ানো কোস্ট গার্ডের নিয়মিত কাজের অংশ। তাৎক্ষণিক তৎপরতার কারণেই আজ একজন মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।'

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন