২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো অভিযানের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৩ সেপ্টেম্বর এই শুনানি অনুষ্ঠিত হবে।
রোববার (১৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রোববার সকালে এই মামলায় গ্রেপ্তার থাকা সাবেক মন্ত্রী ডা. দীপু মনিসহ ৯ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। একই সঙ্গে, গ্রেপ্তার থাকা আরও দুই আসামিসহ মোট ১১ জনকে ৩ সেপ্টেম্বর আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
এর আগে গত ২৭ জুলাই রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন এবং ট্রাইব্যুনাল তা আমলে নেন। মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।
তদন্ত সংস্থা ও প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, শাপলা চত্বরের ওই অভিযানে এ পর্যন্ত ৬১ জনের মৃত্যুর তালিকা পাওয়া গেছে, যার মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। ৩ সেপ্টেম্বর এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
\

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন