সংবাদ

রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে নিহত ৪

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০১:৩৬ পিএম

রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে নিহত ৪
ছবি : সংবাদ

রাঙামাটি সদর উপজেলার মানিকছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান উল্টে চারজন নিহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) ভোরে রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন–মেঘরানী চাকমা (৪৫), সান্তনা চাকমা (৩৮), শান্তি রঞ্জন চাকমা (৬৫) ও শোভা চাকমা (৫২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ ভ্যান (চট্টগ্রাম মেট্রো ন-১১-২৫৯৯) কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও সেনাবাহিনী দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। আহত শোভা চাকমা (৫২), জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও সুমন চাকমাকে (৪৫) উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে শোভা চাকমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রামে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে চট্টগ্রাম নেওয়ার পথেই তিনি মারা যান।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। মানিকছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে এবং এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৬ আগস্ট ২০২৬

রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে নিহত ৪

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত