দেশের সামগ্রিক উন্নয়নে জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত বিএনপি সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি এই আহ্বান জানান। এদিন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে মৎস্য সপ্তাহের উদ্বোধনসহ নানা কর্মসূচিতে অংশ নেন।
পাকুন্দিয়ায় আয়োজিত জনসভায় জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা জনগণের সমর্থনে সরকার গঠন করেছেন। বিএনপির ওপর যে আস্থা আপনারা রেখেছিলেন, ইনশাআল্লাহ সেই আস্থা ধরে রাখুন। বিএনপি অতীতে আপনাদের সঙ্গে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও দেশের মানুষের পাশেই থাকবে।’ তিনি দৃঢ়তার সঙ্গে জানান, বিএনপি টিকে থাকা মানেই জনগণের স্বার্থে কাজ করা। দেশ ও মানুষের স্বার্থের বাইরে দল কোনো কাজ করবে না।
বক্তব্যে রাজপথের বিশৃঙ্খলা নিয়ে কঠোর হুঁশিয়ারি দেন সরকারপ্রধান। তিনি বলেন, ‘কিছু ব্যক্তি রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এতে সাধারণ মানুষের ব্যবসা-বাণিজ্য ও জীবনযাত্রা ব্যাহত হয়। এই বিশৃঙ্খলা থেকে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হয় কেবল বিশৃঙ্খলাকারীরাই।’ দেশের স্বার্থবিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন তিনি।
প্রধানমন্ত্রী তার সরকারের রূপকল্প তুলে ধরে বলেন, ‘আমাদের লক্ষ্য একটি কল্যাণমুখী রাষ্ট্র (ওয়েলফেয়ার স্টেট) গঠন করা। সেই লক্ষ্যেই আমরা ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনমুখী কর্মসূচি শুরু করেছি।’ এ সময় তিনি দেশের শান্তি বজায় রাখতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণকে ধৈর্য ধরার পরামর্শ দেন।
এর আগে পাকুন্দিয়ায় পৌঁছে মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এরপর কটিয়াদী কার্ড হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন। দুপুরে আচমিতা জর্জ ইনস্টিটিউট মাঠে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর উদ্বোধন এবং জাতীয় মৎস্য পদক বিতরণ করার কথা রয়েছে তার। এরপর শোলাকিয়া মাঠে বৃক্ষরোপণ এবং কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
/

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন