সংবাদ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোকিত সংঘের মানবিক উদ্যোগ

প্রতিনিধি, রাউজান-হাটহাজারী (চট্টগ্রাম)
প্রতিনিধি, রাউজান-হাটহাজারী (চট্টগ্রাম)
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১১:৩৬ এএম

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোকিত সংঘের মানবিক উদ্যোগ
মিলাদুন্নবী উপলক্ষে আলোকিত সংঘের মানবিক কর্মসূচি। ছবি : সংবাদ

চট্টগ্রামের রাউজানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী মানবিক কর্মসূচি পালন করেছে সামাজিক ও সেবামূলক সংগঠন ‘আলোকিত সংঘ’। এসব কর্মসূচির মধ্যে ছিল স্তন ক্যানসার স্ক্রিনিং, ২০০ শিশুর কসমেটিক খতনা, নাক-কান ফোঁড়ানো, খাদ্যসামগ্রী বিতরণ ও অসচ্ছল পরিবারকে অটোরিকশা উপহার।

রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলার উরকিরচর ইউনিয়নের মইশকরম গ্রামে তিন দিনব্যাপী এই কার্যক্রমের সমাপ্তি ঘটে। স্থানীয় দরবারে কামালিয়া মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু জাহেদ মুনছুর।

অনুষ্ঠানে দুটি পরিবারের স্বচ্ছলতা ফেরাতে তাদের হাতে অটোরিকশার চাবি তুলে দেওয়া হয়। এ ছাড়া শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং কৃতি শিক্ষার্থী ও সংগঠনের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বাপ্পার সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) রাঙ্গামাটি আঞ্চলিক কেন্দ্রের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক মো. রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন ইসলামি চিন্তাবিদ কাজী শফিউল আজম আল কাদেরী।

বক্তারা বলেন, শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসাই ইসলামের মূল শিক্ষা। আলোকিত সংঘের এই বহুমুখী উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি মো. আলাউদ্দিন, রাশেদুল ইসলাম তারেক, মুবিনুল হক, জ্যেষ্ঠ সদস্য মো. এরশাদ ও মো. রাসেল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আলমগির সবুজ, এহসানুল কবির ও ডা. জাহেদ কামাল। উল্লেখ্য, সংগঠনটি বছরজুড়ে বিভিন্ন সমাজ উন্নয়নমূলক ও মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করে থাকে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোকিত সংঘের মানবিক উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত