বরিশাল নগরীর একটি ভাড়া বাসা থেকে আমেনা খানম (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা ও গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড় সাতটার দিকে নগরীর ভাটিখানা আজিম খান সড়কের একটি গলির বাসা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত আমেনা খানম বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি ওই বাসায় একাই ভাড়া থাকতেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসাটি থেকে প্রচণ্ড পচা দুর্গন্ধ বের হতে থাকলে প্রতিবেশীরা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পায়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন