সংবাদ

মানিকগঞ্জে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পিএম

মানিকগঞ্জে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু
ছবি : সংবাদ

মানিকগঞ্জের হরিরামপুরে পানিতে ডুবে আনিসা আক্তার (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার চালা ইউনিয়নের সট্টি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনিসা উপজেলার সট্টি গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। তার বাবা কক্সবাজারের একটি হোটেলে চাকরি করেন। পরিবার জানায়, আনিসা কক্সবাজারের একটি মাদ্রাসায় পড়াশোনা করত।

নিহতের ফুপু পারভীন আক্তার জানান, তার মা (আনিসার দাদি) অসুস্থ থাকায় তাকে চিকিৎসার জন্য আনিসার মার সঙ্গে দুই দিন আগে কক্সবাজার থেকে হরিরামপুরের সট্টি গ্রামে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে আনিসা হাঁটতে হাঁটতে সট্টি নতুন ব্রিজ কুমপাড় এলাকায় গিয়ে পানিতে পড়ে যায়। তখন আনিসার সঙ্গে থাকা একটি ছোট শিশু বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানায়।

নিহতের চাচা জাহিদুর রহমান জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আনিসাকে পানি থেকে উদ্ধার করেন। পরে তাকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক প্রীতম দে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই কিশোরীর মৃত্যু হয়েছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম. তৌফিক আজম বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মানিকগঞ্জে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

মানিকগঞ্জের হরিরামপুরে পানিতে ডুবে আনিসা আক্তার (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার চালা ইউনিয়নের সট্টি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনিসা উপজেলার সট্টি গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। তার বাবা কক্সবাজারের একটি হোটেলে চাকরি করেন। পরিবার জানায়, আনিসা কক্সবাজারের একটি মাদ্রাসায় পড়াশোনা করত।

নিহতের ফুপু পারভীন আক্তার জানান, তার মা (আনিসার দাদি) অসুস্থ থাকায় তাকে চিকিৎসার জন্য আনিসার মার সঙ্গে দুই দিন আগে কক্সবাজার থেকে হরিরামপুরের সট্টি গ্রামে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে আনিসা হাঁটতে হাঁটতে সট্টি নতুন ব্রিজ কুমপাড় এলাকায় গিয়ে পানিতে পড়ে যায়। তখন আনিসার সঙ্গে থাকা একটি ছোট শিশু বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানায়।

নিহতের চাচা জাহিদুর রহমান জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আনিসাকে পানি থেকে উদ্ধার করেন। পরে তাকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক প্রীতম দে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই কিশোরীর মৃত্যু হয়েছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম. তৌফিক আজম বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত