সংবাদ

নিয়ম ভেঙে কাটা হচ্ছে সরকারি কার্যালয়ের গাছ

সোহেল কান্তি নাথ, বান্দরবান
সোহেল কান্তি নাথ, বান্দরবান
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১১:৫০ এএম

নিয়ম ভেঙে কাটা হচ্ছে সরকারি কার্যালয়ের গাছ
ছবি : সংবাদ

বান্দরবানে সরকারি বিধি না মেনে গণপূর্ত বিভাগের কার্যালয় ও নির্বাহী প্রকৌশলীর বাসভবন প্রাঙ্গণ থেকে বেশ কিছু পুরোনো বড় গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার থেকে বৃহস্পতিবারের (১০ আগস্ট - ১৩ আগস্ট) মধ্যে পর্যায়ক্রমে এসব গাছ কাটা হয়।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গণপূর্ত কার্যালয় ও নির্বাহী প্রকৌশলীর বাসভবন এলাকা থেকে ঝাউ, কাঁঠাল, আম, মেহগুনি ও অর্জুনসহ বিভিন্ন প্রজাতির মূল্যবান পুরোনো গাছ কেটে ফেলা হয়েছে। নিয়ম অনুযায়ী সরকারি গাছ কাটার জন্য বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন থাকলেও এক্ষেত্রে কোনো নিয়ম মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। কেটে ফেলা গাছগুলো গত শুক্রবার জেলা শহরের উজানীপাড়া এলাকার একটি করাতকলে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী সুমীত রায় বলেন, ‘গাছ কাটার বিষয়ে আমরা কাউকে কোনো নির্দেশনা দিইনি। বিষয়টি আমার জানা নেই। কে বা কারা এসব গাছ কেটেছে, তা তদন্ত করে দেখা হবে। তদন্তে জড়িতদের শনাক্ত করা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়রা বলছেন, বিষয়টি শুধু তদন্তের আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে যথাযথভাবে খতিয়ে দেখা দরকার। সরকারি সম্পদ কাটার অনুমোদন ছিল কি না এবং এর মাধ্যমে উপার্জিত অর্থ কোথায় জমা হয়েছে, তা স্বচ্ছতার সঙ্গে তদন্ত করার দাবি জানিয়েছেন তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

নিয়ম ভেঙে কাটা হচ্ছে সরকারি কার্যালয়ের গাছ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

বান্দরবানে সরকারি বিধি না মেনে গণপূর্ত বিভাগের কার্যালয় ও নির্বাহী প্রকৌশলীর বাসভবন প্রাঙ্গণ থেকে বেশ কিছু পুরোনো বড় গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার থেকে বৃহস্পতিবারের (১০ আগস্ট - ১৩ আগস্ট) মধ্যে পর্যায়ক্রমে এসব গাছ কাটা হয়।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গণপূর্ত কার্যালয় ও নির্বাহী প্রকৌশলীর বাসভবন এলাকা থেকে ঝাউ, কাঁঠাল, আম, মেহগুনি ও অর্জুনসহ বিভিন্ন প্রজাতির মূল্যবান পুরোনো গাছ কেটে ফেলা হয়েছে। নিয়ম অনুযায়ী সরকারি গাছ কাটার জন্য বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন থাকলেও এক্ষেত্রে কোনো নিয়ম মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। কেটে ফেলা গাছগুলো গত শুক্রবার জেলা শহরের উজানীপাড়া এলাকার একটি করাতকলে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী সুমীত রায় বলেন, ‘গাছ কাটার বিষয়ে আমরা কাউকে কোনো নির্দেশনা দিইনি। বিষয়টি আমার জানা নেই। কে বা কারা এসব গাছ কেটেছে, তা তদন্ত করে দেখা হবে। তদন্তে জড়িতদের শনাক্ত করা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়রা বলছেন, বিষয়টি শুধু তদন্তের আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে যথাযথভাবে খতিয়ে দেখা দরকার। সরকারি সম্পদ কাটার অনুমোদন ছিল কি না এবং এর মাধ্যমে উপার্জিত অর্থ কোথায় জমা হয়েছে, তা স্বচ্ছতার সঙ্গে তদন্ত করার দাবি জানিয়েছেন তারা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত