সংবাদ

পৌনে ৬ লাখ টাকার মালামালসহ আটক ১

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০২:৫২ পিএম

পৌনে ৬ লাখ টাকার মালামালসহ আটক ১
ছবি : সংবাদ

যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও চোরাচালানি পণ্যসহ সোহেল (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৬ আগস্ট) কাশিপুর, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টে এসব অভিযান চালানো হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। আটক সোহেল শার্শা উপজেলার কাশিপুর গ্রামের আইয়ুব খানের ছেলে।

বিজিবি জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে চালানো এসব অভিযানে ১৬ পিস ইয়াবা, ৬২টি শাড়ি, ৩টি কম্বল, ১১ প্যাকেট ফুচকা, ১৮টি ওষুধ ও ২৯০টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৫ লাখ ৮২ হাজার ৮০০ টাকা।

অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। আটক সোহেলের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

পৌনে ৬ লাখ টাকার মালামালসহ আটক ১

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও চোরাচালানি পণ্যসহ সোহেল (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৬ আগস্ট) কাশিপুর, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টে এসব অভিযান চালানো হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। আটক সোহেল শার্শা উপজেলার কাশিপুর গ্রামের আইয়ুব খানের ছেলে।

বিজিবি জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে চালানো এসব অভিযানে ১৬ পিস ইয়াবা, ৬২টি শাড়ি, ৩টি কম্বল, ১১ প্যাকেট ফুচকা, ১৮টি ওষুধ ও ২৯০টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৫ লাখ ৮২ হাজার ৮০০ টাকা।

অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। আটক সোহেলের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত