সংবাদ

দৌলতপুরে অবৈধ ড্রেজারে পাইপ ধ্বংস, জরিমানা

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৭:৩৫ পিএম

দৌলতপুরে অবৈধ ড্রেজারে পাইপ ধ্বংস, জরিমানা
ছবি : সংবাদ

মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার বাণিয়াঘোনা এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে বালু পরিবহনে ব্যবহৃত প্রায় ৫০০ ফুট প্লাস্টিকের পাইপও ধ্বংস করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।

স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা যায়, বাণিয়াঘোনা এলাকায় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে নদী ও ফসলি জমি সংলগ্ন এলাকায় অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। এর ফলে নদী তীরবর্তী ঘরবাড়ি ও আবাদি জমি হুমকির মুখে পড়ে। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে আজ সকালে সেখানে ঝটিকা অভিযান চালায় প্রশাসন।

অভিযানকালে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বালু টানার জন্য ব্যবহৃত ৫০০ ফুট লম্বা পাইপ আগুন দিয়ে পুড়িয়ে ও কেটে অকেজো করে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস বলেন, ‘অবৈধ বালু উত্তোলনের ফলে স্থানীয় পরিবেশ ও আবাদি জমি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছিল। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ফসলি জমি বা নদী ধ্বংস করে কাউকে অবৈধ বালু ব্যবসা করতে দেওয়া হবে না।’

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

দৌলতপুরে অবৈধ ড্রেজারে পাইপ ধ্বংস, জরিমানা

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার বাণিয়াঘোনা এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে বালু পরিবহনে ব্যবহৃত প্রায় ৫০০ ফুট প্লাস্টিকের পাইপও ধ্বংস করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।

স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা যায়, বাণিয়াঘোনা এলাকায় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে নদী ও ফসলি জমি সংলগ্ন এলাকায় অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। এর ফলে নদী তীরবর্তী ঘরবাড়ি ও আবাদি জমি হুমকির মুখে পড়ে। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে আজ সকালে সেখানে ঝটিকা অভিযান চালায় প্রশাসন।

অভিযানকালে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বালু টানার জন্য ব্যবহৃত ৫০০ ফুট লম্বা পাইপ আগুন দিয়ে পুড়িয়ে ও কেটে অকেজো করে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস বলেন, ‘অবৈধ বালু উত্তোলনের ফলে স্থানীয় পরিবেশ ও আবাদি জমি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছিল। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ফসলি জমি বা নদী ধ্বংস করে কাউকে অবৈধ বালু ব্যবসা করতে দেওয়া হবে না।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত