সংবাদ

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৮:০২ পিএম

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

পাবনায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তানবীর আহমেদ এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম একরামুল হক (৪০)। তিনি পাবনার আটঘরিয়া উপজেলার খামার কোদালিয়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে। নিহত শেফালি খাতুন ওরফে সীমা তার স্ত্রী ছিলেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে শেফালি খাতুনকে নৃশংসভাবে হত্যা করেন একরামুল। এ ঘটনায় দায়ের করা মামলার বিচারকার্য শেষে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) সৈয়দ আলী রেজা। আসামিপক্ষে বেশ কয়েকজন আইনজীবী মামলাটি লড়েন। পাবনার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

পাবনায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তানবীর আহমেদ এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম একরামুল হক (৪০)। তিনি পাবনার আটঘরিয়া উপজেলার খামার কোদালিয়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে। নিহত শেফালি খাতুন ওরফে সীমা তার স্ত্রী ছিলেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে শেফালি খাতুনকে নৃশংসভাবে হত্যা করেন একরামুল। এ ঘটনায় দায়ের করা মামলার বিচারকার্য শেষে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) সৈয়দ আলী রেজা। আসামিপক্ষে বেশ কয়েকজন আইনজীবী মামলাটি লড়েন। পাবনার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত