সংবাদ

কেন্দুয়ায় ড্রেন নির্মাণে বাধা, সামান্য বৃষ্টিতেই ডুবছে শান্তিবাগ

প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৯:৩৬ পিএম

কেন্দুয়ায় ড্রেন নির্মাণে বাধা, সামান্য বৃষ্টিতেই ডুবছে শান্তিবাগ
ছবি : সংবাদ

নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার পশ্চিম শান্তিবাগ মহল্লায় সামান্য বৃষ্টিতেই স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পানি নিষ্কাশনের জন্য পৌরসভা ড্রেন নির্মাণের উদ্যোগ নিলেও রাস্তার জায়গা দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণের কারণে কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

জলাবদ্ধতা নিরসন, ড্রেন নির্মাণ ও অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে সোমবার (১৭ আগস্ট) পশ্চিম শান্তিবাগের বাসিন্দারা কেন্দুয়ার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, মহল্লায় সামান্য বৃষ্টি হলেই সড়ক ও ঘরবাড়ির চারপাশে পানি জমে যায়। দীর্ঘ সময় পানি আটকে থাকায় এলাকায় মশা ও পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। ড্রেন নির্মাণের জন্য রাস্তার পাশে প্রয়োজনীয় জায়গা পাওয়ার কথা থাকলেও কয়েকটি স্থানে পৌর বিধি লঙ্ঘন করে ভবন নির্মাণ করায় কাজ এগোচ্ছে না।

লিখিত অভিযোগে মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইকবাল মাস্টারের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে ভবন নির্মাণের অভিযোগ আনা হয়েছে। এলাকাবাসী জানান, এর আগেও অবৈধ নির্মাণের দায়ে তৎকালীন ইউএনও মো. রিফাতুল ইসলাম তাকে এক লাখ টাকা জরিমানা করেছিলেন। তবে জরিমানার পরও পুনরায় নির্মাণকাজ শুরু হওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।

কেন্দুয়া পৌরসভার উপসহকারী প্রকৌশলী রাজু আহমেদ বলেন, ‘অভিযোগ পাওয়ার পর নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও ভবন নির্মাণ নিয়ে ওই ব্যক্তিকে জরিমানা করা হয়েছিল।’

তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক ইকবাল মাস্টার সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে আনা অনিয়মের অভিযোগ সঠিক নয়।

কেন্দুয়ার ইউএনও ও পৌর প্রশাসক সানজিদা চৌধুরী বলেন, ‘বাসিন্দাদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি সরেজমিনে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত এই অবৈধ স্থাপনা অপসারণ না করলে ভবিষ্যতে সড়ক সম্প্রসারণ ও উন্নয়ন কার্যক্রম স্থায়ীভাবে মুখ থুবড়ে পড়বে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

কেন্দুয়ায় ড্রেন নির্মাণে বাধা, সামান্য বৃষ্টিতেই ডুবছে শান্তিবাগ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত