প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন নিয়োগ পাওয়া চার সদস্য।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
নতুন সদস্যরা হলেন রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিহ উল্লাহ। এ সময় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকালে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত এই চার সদস্য। তারা পুষ্পস্তবক অর্পণ শেষে প্রয়াত দুই নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। শ্রদ্ধা নিবেদনকালে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, মীর সরাফত আলী সফু, ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
গত ১৫ আগস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে এই চার নেতাকে মনোনীত করেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক গতিশীলতা বাড়াতে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের এই গুরুত্বপূর্ণ পদে স্থলাভিষিক্ত করা হয়েছে।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নবনিযুক্ত স্থায়ী কমিটির সদস্যরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির দর্শনকে সামনে রেখে দেশ গড়বে বর্তমান সরকার।’
আমান উল্লাহ আমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ও জনগণের চেষ্টায় দেশে ভোটাধিকার ফিরে এসেছে এবং দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। বিএনপি জনগণের সরকার হিসেবে সব সময় মানুষের পাশে থাকবে।’
ফরহাদ হালিম ডোনার বলেন, ‘শহীদ জিয়াউর রহমান যে উন্নয়নের কাজ শুরু করেছিলেন, তার যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান তা আরও দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছেন।’
আর ইসমাইল জবিহ উল্লাহ বিএনপিকে রাজনৈতিক ঐতিহ্যের ধারক হিসেবে উল্লেখ করে অর্পিত দায়িত্ব সফলভাবে পালনের অঙ্গীকার করেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ। এরপর বিভিন্ন সময়ে সদস্যদের মৃত্যু ও পদত্যাগের ফলে স্থায়ী কমিটির বেশ কিছু পদ শূন্য হয়। সর্বশেষ গত শনিবার চারজনকে যুক্ত করার মাধ্যমে স্থায়ী কমিটির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।
এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করা হয়েছে। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের পর তিনিও দলীয় পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানা গেছে। তখন স্থায়ী কমিটির কাঠামোতে আরও কিছু পরিবর্তন আসতে পারে।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন