সংবাদ

টাইগারদের অসি জয়ে দেশি কোচদের বন্দনা মাশরাফির

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৬:৫৫ পিএম

টাইগারদের অসি জয়ে দেশি কোচদের বন্দনা মাশরাফির

ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক এবং কোচিং প্যানেলকে প্রশংসায় ভাসিয়েছেন সাবেক সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

জিম্বাবুয়ের মাটিতে হারের ধাক্কা সামলে ক্যাঙ্গারুদের ডেরায় এমন দাপুটে জয়কে অভাবনীয় উল্লেখ করে এই সাফল্যের পেছনে দলের আড়ালে থাকা দেশি মাস্টারমাইন্ডদের অবদানের কথা সামনে এনেছেন তিনি।

ক্রিকেট অঙ্গনে যখন জয়ের সব আলো শুধুই ক্রিকেটাররা পান, তখন নেপথ্যের কারিগরদের মূল্যায়নের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মাশরাফি।

দেশি কোচদের প্রতি বরাবরই আস্থাশীল এই মাশরাফি লিখেছেন, "দল হারলে আমরা খুব সহজেই সিলেক্টর বা কোচিং প্যানেলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেই, কিন্তু দল জিতলে তাদের কৃতিত্বটা আড়ালে পড়ে যায়।"

অস্ট্রেলিয়ার মাটিতে এই অবিস্মরণীয় জয়ে বিশেষ করে স্বদেশি কোচিং স্টাফদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, "অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর কয়েকজনকে ধন্যবাদ না দিলেই নয়, বিশেষ করে আমাদের দেশি কোচ যারা আছেন। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, বোলিং কোচ তালহা জুবায়ের, ফিল্ডিং কোচ আশিকুর রহমান এবং কম্পিউটার অ্যানালিস্ট শাওনসহ আরো যারা আছেন দলের সঙ্গে, সবাই এই কৃতিত্বের অংশীদার।"

খেলোয়াড়ি জীবন থেকেই দেশি কোচদের সুযোগ দেওয়ার পক্ষে শক্ত অবস্থান নেওয়া জাতীয় দলের সাবেক এই দলপতি পুনরায় নিজের দৃঢ় বিশ্বাসের কথা ব্যক্ত করেছেন। তিনি মনে করেন, "আমাদের দেশি কোচদের যদি আরো সুযোগ এবং দায়িত্ব দেওয়া হয়, আমি বিশ্বাস করি তারা নিজেদের সামর্থ্য আরও ভালোভাবে প্রমাণ করতে পারবেন এবং দেশের ক্রিকেটকে আরও অনেক কিছু দিতে পারবেন।"

ক্রিকেটের প্রতি গভীর আবেগ প্রকাশ করে মাশরাফি লেখেন, "ক্রিকেট তুমি প্রথম স্পর্শ, প্রথম চাওয়া, প্রথম বিরহ, প্রথম পাওয়া, প্রথম কলহ, প্রথম রাত্রী, প্রথম দিন, প্রথম মিলনের অন্তহীন ভালোবাসা, আবার কখনও কখনও চরম যাতনা।"

ডারউইনের এই গৌরবোজ্জ্বল সাফল্য উদ্যাপনের পাশাপাশি সামনে থাকা ম্যাকাই টেস্টের জন্যও বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন নড়াইল এক্সপ্রেস।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

টাইগারদের অসি জয়ে দেশি কোচদের বন্দনা মাশরাফির

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত