সংবাদ

পাঠশালা থেকে ফেরা হলো না জিসানের

প্রতিনিধি, লালমোহন (ভোলা)
প্রতিনিধি, লালমোহন (ভোলা)
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৮:২১ পিএম

পাঠশালা থেকে ফেরা হলো না জিসানের
ছবি : সংবাদ

ভোলার লালমোহনে পাঠশালা থেকে বাড়ি ফেরার পথে টমটমচাপায় জিসান নামের সাত বছরের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্যায়ারীমোহন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান ওই এলাকার রুবেলের ছেলে। সে স্থানীয় গঙ্গারাম দাস মন্দিরের পাঠশালায় শিশু শ্রেণিতে পড়ত।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে পাঠশালা শেষে বাড়ি ফিরছিল জিসান। প্যায়ারীমোহনের বটতলা এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ইঞ্জিনচালিত টমটম তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জিসানকে উদ্ধার করে পার্শ্ববর্তী চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘাতক টমটমটি বর্তমানে স্থানীয় এক ইউপি সদস্যের জিম্মায় রয়েছে। নিহতের পরিবারকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

পাঠশালা থেকে ফেরা হলো না জিসানের

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

ভোলার লালমোহনে পাঠশালা থেকে বাড়ি ফেরার পথে টমটমচাপায় জিসান নামের সাত বছরের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্যায়ারীমোহন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান ওই এলাকার রুবেলের ছেলে। সে স্থানীয় গঙ্গারাম দাস মন্দিরের পাঠশালায় শিশু শ্রেণিতে পড়ত।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে পাঠশালা শেষে বাড়ি ফিরছিল জিসান। প্যায়ারীমোহনের বটতলা এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ইঞ্জিনচালিত টমটম তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জিসানকে উদ্ধার করে পার্শ্ববর্তী চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘাতক টমটমটি বর্তমানে স্থানীয় এক ইউপি সদস্যের জিম্মায় রয়েছে। নিহতের পরিবারকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত