সংবাদ

শ্রীমঙ্গলে প্রাইভেটকারসহ চার ডাকাত গ্রেপ্তার

প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৭:৫১ পিএম

শ্রীমঙ্গলে প্রাইভেটকারসহ চার ডাকাত গ্রেপ্তার
ছবি : সংবাদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোররাতে উপজেলার বিরাহিমপুর জোড়াপুল সংলগ্ন একটি গলি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহারের জন্য আনা একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-মৌলভীবাজার সদর উপজেলার রাসেল মিয়া (২৬), বানিয়াচং উপজেলার সোহেল মিয়া (২৩), শ্রীমঙ্গল উপজেলার জুয়েল মিয়া (২৮) ও রাসেল আহমেদ (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ৩টার দিকে বিরাহিমপুর জোড়াপুল এলাকায় অভিযান চালায় পুলিশ। এসআই দীপংকর হালদারের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে পৌঁছালে একটি প্রাইভেটকারে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে ওই চারজনকে আটক করতে সক্ষম হলেও তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যান।

আটক ব্যক্তিদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, একটি ধারালো চাকু, একটি লোহার শাবল ও দুটি স্ক্রু-ড্রাইভার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঢাকা মেট্রো-গ-২৭-১৭৯৫ নম্বরের একটি টয়োটা এলিয়ন মডেলের প্রাইভেটকার জব্দ করে পুলিশ।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতির উদ্দেশ্যে সেখানে সমবেত হওয়ার কথা স্বীকার করেছেন। তাদের মধ্যে কয়েকজন আন্তজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। পলাতক অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পেনাল কোডের ৩৯৯ ও ৪০২ ধারায় (ডাকাতির প্রস্তুতি) মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

শ্রীমঙ্গলে প্রাইভেটকারসহ চার ডাকাত গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত