সংবাদ

ফসলি জমিতে ইটভাটা, গুণলেন বড় জরিমানা

প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৪:৪৯ পিএম

ফসলি জমিতে ইটভাটা, গুণলেন বড় জরিমানা
আইন অমান্য করে কৃষিজমিতে ইটভাটা নির্মাণ। ছবি : সংবাদ

নওগাঁর সাপাহারে প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র ছাড়াই কৃষিজমিতে ইটভাটা নির্মাণের দায়ে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার কলমুডাঙ্গা এলাকায় ‘স্টার ব্রিকস’ নামের একটি নির্মাণাধীন ভাটায় এই অভিযান চালানো হয়। অভিযানের সময় ভাটার সব কার্যক্রম বন্ধের পাশাপাশি নির্মাণসামগ্রী সরিয়ে নিতে মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিজমিতে নিয়মনীতির তোয়াক্কা না করেই ইটভাটা তৈরির কাজ চলছিল। বিষয়টি নজরে এলে কিছুদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ ভাটা মালিককে ডেকে সতর্ক করেছিলেন এবং কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু প্রশাসনের সেই মৌখিক নির্দেশ উপেক্ষা করেই নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিলেন মালিক।

এরই প্রেক্ষিতে রোববার বিকেল সাড়ে তিনটার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদ ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী ভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদ বলেন, ‘অনুমোদনহীনভাবে কৃষিজমিতে ইটভাটা স্থাপনের চেষ্টা করায় এই দণ্ড দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া ও প্রয়োজনীয় ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ভাটার সব কার্যক্রম বন্ধ থাকবে। সরিয়ে নিতে হবে সব নির্মাণসামগ্রীও।’

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা ও কৃষিজমি বাঁচাতে এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান নিয়মিত চলবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৩ আগস্ট ২০২৬

ফসলি জমিতে ইটভাটা, গুণলেন বড় জরিমানা

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত