সংবাদ

মঈন খানকে ঘিরে উচ্ছ্বাসে ভাসছে পলাশ

প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৪:৩২ পিএম

মঈন খানকে ঘিরে উচ্ছ্বাসে ভাসছে পলাশ
নেতা-কর্মীদের শুভেচ্ছায় সিক্ত হলেন নতুন মন্ত্রী মঈন খান। ছবি : সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পাঁচ মাস পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ড. আবদুল মঈন খান। প্রভাবশালী এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা হওয়ার পর থেকেই নরসিংদীর পলাশসহ পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন বিএনপির স্থায়ী কমিটির এই বর্ষীয়ান সদস্য। তার এই নতুন পথচলায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। খবরটি পাওয়ার পর স্থানীয় পর্যায়ে মিষ্টি বিতরণ করেন নেতা-কর্মীরা।

এরপর ঢাকার গুলশানে মঈন খানের বাসভবনে শুভেচ্ছা জানাতে ভিড় করেন পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর বিএনপির শীর্ষ নেতারা। পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানানো হয়। নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হন পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে পরিচিত ড. মঈন খান।

এদিকে রোববার (২৩ আগস্ট) সকালে প্রথম কর্মদিবসে সচিবালয়ে নিজ দপ্তরে পৌঁছালে মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। কর্মকর্তাদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে নতুন দায়িত্ব পালন শুরু করেন তিনি।

অভিজ্ঞ এই রাজনীতিক এর আগেও বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সফলভাবে পালন করেছেন। তার হাত ধরে পলাশ তথা নরসিংদীতে অতীতে ব্যাপক অবকাঠামো ও প্রযুক্তিনির্ভর উন্নয়ন হয়েছে। এবারও মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় এই অঞ্চলের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৩ আগস্ট ২০২৬

মঈন খানকে ঘিরে উচ্ছ্বাসে ভাসছে পলাশ

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত