সংবাদ

মার্কিন আগ্রাসনের কারণেই বিশ্ব পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকছে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৫:১১ পিএম

মার্কিন আগ্রাসনের কারণেই বিশ্ব পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকছে

যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ড বিশ্বজুড়ে পারমাণবিক অস্থিতিশীলতার পরিবেশ তৈরি করেছে এবং অনেক দেশকে পারমাণবিক অস্ত্র অর্জনের কথা ভাবতে বাধ্য করেছে বলে দাবি করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি।

গত শনিবার (২২ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
রেজায়ি বলেন, "ইরানে হামলার মধ্য দিয়ে ট্রাম্পের মূর্খতা প্রকাশ পেয়েছে এবং বিশ্বের নানা দেশে পারমাণবিক অস্ত্র অর্জনের আকাঙ্ক্ষা বাড়িয়ে দিয়েছে।"
তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সদস্যপদ এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) মার্কিন হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
​সাক্ষাৎকারে রেজায়ি অভিযোগ করেন, আমেরিকানরা আলোচনা ও কূটনীতির সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে এবং ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারকে নিজেদের দেওয়া স্বাক্ষরও তারা লঙ্ঘন করেছে।
এই বাস্তবতায় ইরানের সামরিক ও কূটনৈতিক কৌশল নতুন করে সাজানো প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, "আলোচনা এবং ইসলামি প্রজাতন্ত্রের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে বিশ্বের বাকি দেশগুলোর সঙ্গে আমাদের কূটনৈতিক পদ্ধতিতে সংস্কার আনতে হবে।"
একইসঙ্গে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন, ইরানের বিরুদ্ধে যেসব দেশ যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ নেবে তেহরান তাদের ‘শত্রু’ হিসেবে গণ্য করবে। সেক্ষেত্রে হরমুজ দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকার এবং পারস্য উপসাগরীয় অন্যান্য রুট দিয়ে তেল পরিবহনে হামলা চালাতে ইরান প্রস্তুত রয়েছে।
​এর আগে গত বুধবার ইরানের অর্থনীতিকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে নতুন অভিযান এবং নজিরবিহীন কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প সতর্ক করে বলেন, তেহরানের সঙ্গে ব্যবসা করবে বা কোনো ধরনের সহযোগিতা পাঠাবে এমন দেশের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র।
মার্কিন এই হুমকির পর ইরানের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ঘোষণা দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা তেহরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক লেনদেন স্থগিত রাখছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৩ আগস্ট ২০২৬

মার্কিন আগ্রাসনের কারণেই বিশ্ব পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকছে

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত