সংবাদ

ঢাকায় ব্রাজিল প্রতিনিধিদল, জাতীয় স্টেডিয়ামে ম্যাচের সম্ভাবনা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৮:৫৫ পিএম

ঢাকায় ব্রাজিল প্রতিনিধিদল, জাতীয় স্টেডিয়ামে ম্যাচের সম্ভাবনা

ব্রাজিলের জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক ম্যাচ বা অনুশীলনের সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনায় আসতে পারে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নিমন্ত্রণে ঢাকার এই ঐতিহাসিক ভেন্যুটি সরেজমিনে পরিদর্শন করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

পুরুষ জাতীয় দলের সাধারণ তত্ত্বাবধায়ক সার্জিও দিমাস দে অলিভেইরার নেতৃত্বে প্রতিনিধি দলটি রোববার দুপুর ১টায় ভারত থেকে ঢাকায় পৌঁছায়। এর আগে তারা কলকাতার সল্টলেক স্টেডিয়াম ঘুরে দেখেন। বিমানবন্দর থেকে সরাসরি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গিয়ে প্রায় ৪৫ মিনিট অবস্থান করেন প্রতিনিধিরা। পরিদর্শনকালে তারা নবনির্মিত ঘাসের সবুজ মাঠ, খেলোয়াড়দের ড্রেসিংরুম, গ্যালারি ও অন্যান্য আধুনিক পরিকাঠামো খতিয়ে দেখেন।

পরিদর্শন শেষে বাফুফের নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন গণমাধ্যমকে জানান, ভবিষ্যৎ আন্তর্জাতিক ফ্রেন্ডলি বা নিরপেক্ষ ভেন্যু হিসেবে ঢাকার স্টেডিয়াম ব্যবহারের আগ্রহ দেখিয়েছে সিবিএফ।

ইকবাল বলেন, 'সিবিএফ প্রতিনিধিরা জানিয়েছেন যে ভবিষ্যতে তারা আমাদের এই স্টেডিয়ামকে কোনো নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচেও অংশ নিতে পারেন।'

সংস্কারকাজের অগ্রগতি নিয়ে বাফুফে কর্মকর্তা আরও জানান, মাঠের কিছু কাজ এখনও বাকি রয়েছে যা আগামী দুই সপ্তাহের মধ্যে পুরোপুরি শেষ করার আশ্বাস দেওয়া হয়েছে। সিবিএফ প্রতিনিধি দল মাঠকর্মীদের সঙ্গে ড্রেনেজ, পয়োনিষ্কাশন ও সেচ ব্যবস্থা নিয়ে কথা বলেছেন এবং প্রয়োজনে কাজ শেষে পুনরায় পরিদর্শনের কথা ব্যক্ত করেছেন।

আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে ব্রাজিলের একটি নির্ধারিত প্রীতি ম্যাচ রয়েছে। সেই ম্যাচের প্রস্তুতি হিসেবে ঢাকা এসে অনুশীলন করার কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা নিয়ে বর্তমানে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৩ আগস্ট ২০২৬

ঢাকায় ব্রাজিল প্রতিনিধিদল, জাতীয় স্টেডিয়ামে ম্যাচের সম্ভাবনা

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত