নতুন মৌসুমের শুরুতেই একদম ভিন্ন রূপে হাজির হয়ে ফুটবল বিশ্বকে চমকে দিলেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আরলিং হালান্ড। বার্নমাউথের বিরুদ্ধে প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচের ঠিক আগে নিজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ছোট করে ছাঁটা 'বাজ কাট' চুলের নতুন রূপ প্রকাশ করেন ২৬ বছর বয়সী এই নরওয়েজিয়ান ফরোয়ার্ড। সিটিতে কাটানো চার বছরের পরিচিত 'ভাইকিং' লুক বদলে ফেলা হালান্ডের এই রূপ রূপান্তর দেখে পরিবার ও সমর্থকদের প্রতিক্রিয়াও ছিল দেখার মতো।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে হালান্ডের দীর্ঘদিনের ২৪ বছর বয়সী প্রেমিকা ইসাবেল হাভগসেং জোহানসেনকে চরম বিস্ময় প্রকাশ করতে দেখা যায়। দীর্ঘদিনের লম্বা চুল কেটে ফেলার পর বাকরুদ্ধ জোহানসেন কেঁদে ফেলে বলেন, "আমার তো কান্না পাচ্ছে।"
কাটা চুলগুলো হাতে নিয়ে তিনি চিৎকার করে উঠে বলেন, "ও মাই গড!" পরে নতুন লুকে প্রেমিককে দেখে আনন্দিত হয়ে জোহানসেন বলেন, "বেশ মানিয়েছে তো! তোমাকে খুব মিষ্টি লাগছে।"
যদিও নিজেকে কিছুটা রাফ অ্যান্ড টাফ চেহারায় দেখতে চাওয়া হালান্ডের এই মন্তব্যটি খুব একটা পছন্দ হয়নি। রসিকতা করে জোহানসেন আরও যোগ করেন, "সকালে ঘুম থেকে উঠে আমার মনে হবে, পাশে কে শুয়ে আছে?"
চুল কাটার আগে সাবেক তারকা ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচের কাছ থেকে সতর্কবার্তা পেয়েছিলেন জানিয়ে হালান্ড বলেন, ইব্রাহিমোভিচ তাকে বলেছিলেন, "তোমার সব শক্তি কিন্তু ওই চুলে!"
তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করে নাপিতের চেয়ারে বসে সমর্থকদের প্রতিক্রিয়া নিয়ে হেসে হালান্ড বলেন, "সমর্থকদের মুখ থেকে গানটা শোনার জন্য তর সইছে না, ‘আরে, ওই ব্যাটা আবার কে?’ আমি চাই সিটির সমর্থকরা ঠিক এই গানটাই গাক!" মাঠ মাতাতে তৈরি এই ফরোয়ার্ড আশাবাদ ব্যক্ত করে আরও যোগ করেন, "ভাবুন তো, আগামীকাল যদি আমি হেডে একটা গোল করে বসি!"
নরওয়ের ব্রাইনে একসঙ্গে বেড়ে ওঠা এই তারকাজুটি সিসিলির তাওরমিনায় ডলচে অ্যান্ড গাবানার ফ্যাশন শো থেকে শুরু করে কনসার্ট মাতিয়ে সম্প্রতি বেশ আলোচনায় ছিলেন। এবার হালান্ডের এই চমকপ্রদ নতুন লুক প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে মাঠে কেমন প্রভাব ফেলে, তা দেখতেই মুখিয়ে আছেন ফুটবলপ্রেমীরা।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন