সংবাদ

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৭:৪১ পিএম

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল

নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, আওয়ামী লীগের গত ১৭ বছরের শাসনামলে সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল।

র‌বিবার (২৩ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভা সম্প্রসারণের পর তথ্যমন্ত্রীর দায়িত্ব পেয়ে প্রথম সচিবালয়ে আসেন আন্দালিব রহমান। সেখানে তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন।

মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী বলেন, ‘সংবাদমাধ্যম গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ। কিন্তু গত ১৭ বছর এই স্তম্ভটির হাত বেঁধে দেওয়া হয়েছিল। তখন পরিস্থিতি এমন ছিল যে, ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার পর মানুষকে ১০ বার চিন্তা করতে হতো সেটি রাখবে কি রাখবে না। সংবাদমাধ্যমের ওপরও একই ধরনের নিয়ন্ত্রণ ছিল।’

বিগত সরকারের কড়া সমালোচনা করে আন্দালিব রহমান বলেন, ‘যখন রাজনীতিবিদরা ব্যর্থ হন, তখন তারা জাতির ভবিষ্যৎ কেড়ে নেন। গত ১৭ বছরে বিচার বিভাগ থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি বিভাগেই নৈতিক অবক্ষয় ঘটানো হয়েছে। এই ড্যামেজগুলো রিপেয়ার করা এবং নতুন সিস্টেম ডেভেলপ করার দিকেই আমাদের মনোযোগ দিতে হবে।’

জুলাই আন্দোলনের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে সংবাদমাধ্যমের ভূমিকা খাটো করে দেখার সুযোগ নেই। প্রতিকূল পরিবেশের মধ্যেও সংবাদমাধ্যমগুলো বিগত সরকারের ব্যর্থতা ও অত্যাচারের চিত্র তুলে ধরেছে।

মন্ত্রণালয় পরিচালনার কৌশল নিয়ে কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আমাদের দায়িত্ব হচ্ছে রেগুলেট করা, কন্ট্রোল করা নয়। ১৭ বছর দেশ একভাবে চলেছে, তাই হুট করে সিস্টেম পরিবর্তন করা কঠিন। তবে আমাদের মাথায় রাখতে হবে যেন কোনো অন্যায় না হয়। টিমওয়ার্কের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।’

এ সময় নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

গত শুক্রবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে শপথ নেন নতুন মন্ত্রীরা। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ করলে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

অন্যদিকে, বিদায়ী তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৩ আগস্ট ২০২৬

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত