অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করেছে শিক্ষা প্রশাসন। আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে এই পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
রোববার (২৩ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) যৌথভাবে স্ব-স্ব ওয়েবসাইটে এই পরীক্ষার সময়সূচি প্রকাশ করে।
সূচি অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছরের পরীক্ষা মোট ৪০০ নম্বরের ওপর ভিত্তি করে নেওয়া হবে, যার ওপর নির্ভর করে শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান করা হবে। নম্বর বণ্টনের ক্ষেত্রে বাংলা, ইংরেজি ও গণিত- এই তিন বিষয়ের প্রতিটিতে ১০০ নম্বর করে বরাদ্দ রয়েছে এবং প্রতিটি বিষয়ে পরীক্ষার সময় ৩ ঘণ্টা।
অপরদিকে, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বরের যৌথ পরীক্ষা নেওয়া হবে। এই দুই বিষয়ের জন্য নির্ধারিত সময় ১ ঘণ্টা ৩০ মিনিট করে মোট ৩ ঘণ্টা।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষার্থীদের জন্য ছয়টি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে। শিক্ষার্থীরা পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগেই নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করবে।
উত্তরপত্রের ওএমআর ফরমে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে এবং কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
তবে কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবেন না।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন