সংবাদ

ভ্যানচালককে হত্যাচেষ্টা: নাসা গ্রুপের চেয়ারম্যান নতুন মামলায় গ্রেফতার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৭:৫১ পিএম

ভ্যানচালককে হত্যাচেষ্টা: নাসা গ্রুপের চেয়ারম্যান নতুন মামলায় গ্রেফতার

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর গুলশানে ভ্যানচালক আব্দুল জব্বার হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত পুলিশ প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে তাকে মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম গত ১৮ আগস্ট নজরুল ইসলাম মজুমদারকে এই মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেছিলেন। ওই আবেদনের ওপর ধার্য শুনানির দিনে আসামিকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা আদালতে জমা দেওয়া আবেদনে উল্লেখ করেন, তদন্তকালে বৈষম্যবিরোধী আন্দোলন দমনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়া এবং অর্থ জোগান দেওয়ার ক্ষেত্রে অভিযুক্ত নজরুল ইসলামের সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। বিশেষ করে ভুক্তভোগী ভ্যানচালক আব্দুল জব্বারকে হত্যার উদ্দেশ্যে আসামিদের গুলি চালানোর নির্দেশ এবং আর্থিক সহায়তার বিষয়ে তার বিরুদ্ধে প্রাথমিক তথ্য-প্রমাণ মিলেছে। মামলার নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের স্বার্থেই আসামিকে এই মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন বলে আবেদনে তুলে ধরা হয়।

মামলার নথিসূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের শাহাজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলন চলাকালে পুলিশ তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে।

সময় গুলিতে গুরুতর আহত হন ভ্যানচালক আব্দুল জব্বার হাওলাদার। পরবর্তীতে ২০২৪ সালের ১১ ডিসেম্বর তিনি নিজে বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১০৯ জনকে আসামি করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবর রাতে গুলশান থেকে গ্রেফতার হওয়ার পর থেকে নজরুল ইসলাম মজুমদার বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

ভ্যানচালককে হত্যাচেষ্টা: নাসা গ্রুপের চেয়ারম্যান নতুন মামলায় গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত