সংবাদ

কালীগঞ্জে আমগাছে মিলল নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৪:৩১ পিএম

কালীগঞ্জে আমগাছে মিলল নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ
ছবি : সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে একটি নির্মাণাধীন কারখানার ভেতর থেকে মো. আব্দুল হান্নান (৫৫) নামের এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) ভোরে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা বড়ইতলা এলাকায় নির্মাণাধীন এপেক্স কারখানার ভেতর একটি আমগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল হান্নান কুড়িগ্রামের রাজিবপুর থানার বালিয়াামারি মন্ডল এলাকার মৃত সলিমুদ্দিন আকন্দের ছেলে। তিনি ওই কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কারখানার ভেতর আমগাছে হান্নানের মরদেহ ঝুলতে দেখেন অন্য কর্মীরা। এর মাত্র এক ঘণ্টা আগে ভোর সাড়ে ৪টার দিকে দায়িত্ব পালনরত অবস্থায় তাকে দেখেছিলেন তার ইনচার্জ। ঘটনার সময় আমগাছের নিচে হান্নানের ব্যবহৃত বুটজোড়া পড়ে ছিল এবং বুটের ফিতা দিয়েই গাছের ডালের সঙ্গে তার গলা ফাঁস লাগানো ছিল।

নিহতের ভাতিজা আব্দুল আজিজ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, আমগাছের ডাল থেকে তার চাচার দেহ ঝুলছে। গাছটি থেকে প্রায় ১০ হাত দূরে তার জুতা জোড়া পড়ে ছিল। পরিবারের পক্ষ থেকে তার এই মৃত্যুর কোনো সুনির্দিষ্ট কারণ কেউ বলতে পারছেন না।

খবর পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর সংবাদ দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

কালীগঞ্জে আমগাছে মিলল নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত