সংবাদ

দৌলতপুরে বেশি দামে সার বিক্রি, ডিলারের জরিমানা

জহির মাহমুদ, দৌলতপুর (মানিকগঞ্জ)
জহির মাহমুদ, দৌলতপুর (মানিকগঞ্জ)
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৪:৪১ পিএম

দৌলতপুরে বেশি দামে সার বিক্রি, ডিলারের জরিমানা
ছবি : সংবাদ

মানিকগঞ্জের দৌলতপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে এক ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার ধামশ্বর ইউনিয়নের নিরালী বাজারে এই অভিযান চালানো হয়।

দণ্ডিত ডিলারের নাম তারা মিয়া। তিনি বিএডিসির নিবন্ধিত সার ডিলার এবং ‘মেসার্স প্রধান ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিরালী বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি হচ্ছে - এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ডিলার তারা মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবেন না মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. লুৎফল আল মুজ এবং সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

দৌলতপুরে বেশি দামে সার বিক্রি, ডিলারের জরিমানা

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

মানিকগঞ্জের দৌলতপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে এক ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার ধামশ্বর ইউনিয়নের নিরালী বাজারে এই অভিযান চালানো হয়।

দণ্ডিত ডিলারের নাম তারা মিয়া। তিনি বিএডিসির নিবন্ধিত সার ডিলার এবং ‘মেসার্স প্রধান ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিরালী বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি হচ্ছে - এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ডিলার তারা মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবেন না মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. লুৎফল আল মুজ এবং সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত