‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ ঘিরে দেশজুড়ে ব্যাপক প্রচারের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব স্কুল, কলেজ ও মাদরাসাসহ মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোর জন্য সাত দফা বিশেষ নির্দেশনা জারি করেছে। লোগো, মাসকট ও ব্যানার প্রদর্শনের পাশাপাশি শ্রেণিকক্ষে প্রচারের বিষয়েও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
মাউশির নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে বাধ্যতামূলকভাবে প্রতিযোগিতার ব্যানার ঝোলাতে হবে। এ ছাড়া দর্শনীয় স্থানে লোগো, মাসকট ও ফেস্টুন প্রদর্শন করতে হবে। ক্লাস চলাকালীন প্রতিটি শ্রেণিতে নোটিশ পড়ে শিক্ষক-শিক্ষার্থীদের এই প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানাতে হবে। প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও এ সংক্রান্ত তথ্য ও ব্যানার প্রচার করতে বলা হয়েছে।
টুর্নামেন্টের সূচি ও ধরণ
তৃণমূল পর্যায় থেকে প্রতিভা খুঁজে বের করতে প্রায় ৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে এই আয়োজনের আওতায় আনা হচ্ছে। আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন হবে। উপজেলা পর্যায়ের খেলাগুলো ৯ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। এরপর জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ের খেলাগুলো ধাপে ধাপে অক্টোবর মাসের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক–এই দুই স্তরের বালক ও বালিকা বিভাগে মোট ৩২টি দল জাতীয় পর্যায়ে লড়বে। প্রতিযোগিতার স্বচ্ছতা বজায় রাখতে উপজেলা পর্যায়ে ৪ থেকে ৫টি ভেন্যুতে খেলা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বয়স ও শাস্তির বিধান
নীতিমালা অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ের খেলোয়াড়দের বয়স সর্বোচ্চ ১৭ বছর এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের ক্ষেত্রে ১৯ বছর হতে হবে। খেলোয়াড়দের অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থী হতে হবে। অনিয়ম রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। কোনো প্রতিষ্ঠান ভুয়া বা অপেশাদার খেলোয়াড় নামালে সংশ্লিষ্ট শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এমনকি পাতানো খেলা বা বিশৃঙ্খলার দায়ে কোনো দলকে সর্বোচ্চ দুই বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে।
জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য ট্রফি, মেডেল ও নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া ব্যক্তিগত নৈপুণ্যের জন্য সেরা খেলোয়াড় ও গোলদাতাদেরও পুরস্কৃত করা হবে।
/

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন