সংবাদ

বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১১:৫৬ এএম

বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী
ছবি : সংবাদ

ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশিতে বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

বাদ ফজর জাকের পার্টির প্রতিষ্ঠাতা হযরত মাওলানা খাজা ফরিদপুরী (র.)-এর মাজার জিয়ারত ও ফাতেহা পাঠের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে পবিত্র কোরআন তিলাওয়াত ও দরুদ শরিফ পাঠ শেষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বক্তব্য দেন। তিনি বলেন, দেশকে ঘিরে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে গভীর ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র রুখতে দলমত–নির্বিশেষে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

দিনব্যাপী দোয়া, আজকার, জিকির ও অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশিতে বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

বাদ ফজর জাকের পার্টির প্রতিষ্ঠাতা হযরত মাওলানা খাজা ফরিদপুরী (র.)-এর মাজার জিয়ারত ও ফাতেহা পাঠের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে পবিত্র কোরআন তিলাওয়াত ও দরুদ শরিফ পাঠ শেষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বক্তব্য দেন। তিনি বলেন, দেশকে ঘিরে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে গভীর ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র রুখতে দলমত–নির্বিশেষে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

দিনব্যাপী দোয়া, আজকার, জিকির ও অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত