সংবাদ

সার বিক্রি নিয়ে খুচরা বিক্রেতাদের নতুন নির্দেশনা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৯:১২ এএম

সার বিক্রি নিয়ে খুচরা বিক্রেতাদের নতুন নির্দেশনা
ছবি : সংগৃহীত

কৃষকদের কাছে রাসায়নিক সারের সরবরাহ স্বাভাবিক রাখতে খুচরা বিক্রেতাদের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিতরণ ব্যবস্থা চালু থাকবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়। কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এই পরিপত্রটি সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, সারের সরবরাহ ব্যবস্থায় যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সেজন্য খুচরা বিক্রেতাদের কার্যক্রম আগের মতোই চালিয়ে যেতে হবে। খুচরা বিক্রেতারা অনুমোদিত মূল ডিলারদের কাছ থেকে সার সংগ্রহ করবেন এবং পরে সরকার নির্ধারিত দামে তা কৃষকদের কাছে বিক্রি করবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, কৃষকদের স্বার্থে এবং সারের বাজার স্থিতিশীল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, বিএডিসি ও বিসিআইসির চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের (ডিসি) কাছে এই নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের সার ও বীজ মনিটরিং কমিটিকেও বিষয়টি তদারকি করতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সার বিক্রি নিয়ে খুচরা বিক্রেতাদের নতুন নির্দেশনা

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

কৃষকদের কাছে রাসায়নিক সারের সরবরাহ স্বাভাবিক রাখতে খুচরা বিক্রেতাদের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিতরণ ব্যবস্থা চালু থাকবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়। কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এই পরিপত্রটি সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, সারের সরবরাহ ব্যবস্থায় যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সেজন্য খুচরা বিক্রেতাদের কার্যক্রম আগের মতোই চালিয়ে যেতে হবে। খুচরা বিক্রেতারা অনুমোদিত মূল ডিলারদের কাছ থেকে সার সংগ্রহ করবেন এবং পরে সরকার নির্ধারিত দামে তা কৃষকদের কাছে বিক্রি করবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, কৃষকদের স্বার্থে এবং সারের বাজার স্থিতিশীল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, বিএডিসি ও বিসিআইসির চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের (ডিসি) কাছে এই নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের সার ও বীজ মনিটরিং কমিটিকেও বিষয়টি তদারকি করতে বলা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত