সংবাদ

শিক্ষক নিবন্ধনের নতুন বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল এনটিআরসিএ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৫:৪৭ পিএম

শিক্ষক নিবন্ধনের নতুন বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল এনটিআরসিএ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশপর্যায়ে শিক্ষক নিয়োগ কার্যক্রম দ্রুত শুরুর জোরালো নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

তবে সভাটির আনুষ্ঠানিক রেজুলেশন এখনো হাতে না পাওয়ায় পরবর্তী কার্যক্রম শুরু করতে পারছে না বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) চাকরিপ্রত্যাশীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কবে নাগাদ নতুন বিজ্ঞপ্তি আসবে, তা নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন।

এনটিআরসিএ’র দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, গত ১৮ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় দ্রুত নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরুর বিষয়ে মৌখিক নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী। মূলত শিক্ষক নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়াটি কীভাবে পরিচালিত হবে, তার বিস্তারিত রূপরেখা বা নীতিমালা ওই সভার রেজুলেশনে উল্লেখ থাকার কথা রয়েছে। দাপ্তরিক এই রেজুলেশন হাতে না আসায় এনটিআরসিএ চাইলেও এখনই দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে পারছে না।

বিষয়ে এনটিআরসিএ’র এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, "১৯তম শিক্ষক নিবন্ধন অথবা নবম শিক্ষক নিয়োগ কার্যক্রম দ্রুত শুরুর জোরালো পরিকল্পনা আমাদের রয়েছে। তবে এর জন্য অতি দ্রুত সভার রেজুলেশন হাতে পাওয়া প্রয়োজন। রেজুলেশন হাতে পাওয়ার পরই আমরা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারব।"

এদিকে, ষষ্ঠ সপ্তম গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদার কারণে সুপারিশপ্রাপ্ত হওয়া ১৯৯ জন প্রার্থীকে শূন্যপদে প্রতিস্থাপনের বিষয়টি নিয়েও নতুন তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, এই ১৯৯ জন প্রার্থীর প্রতিস্থাপন প্রক্রিয়া চলতি সপ্তাহে সম্পন্ন হচ্ছে না। জটিলতা এড়াতে কাজ করায় এটি আগামী সপ্তাহের শেষদিকে হতে পারে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে ওই সভায় ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের দ্রুত সময়ের মধ্যে খালি পদে প্রতিস্থাপনের কড়া নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে শূন্যপদ থেকে এই ১৯৯ জনের সঠিক তথ্য খুঁজে বের করতে গিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে।

বিশেষ করে ১৯তম নিবন্ধন থেকে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে নিয়োগ কার্যক্রম পরিচালনা করার কারণে আগের সফটওয়্যারটি আপডেট করা হয়েছে। এর ফলে ১৯৯ জন প্রার্থীর প্রত্যেকের আলাদা কোড পৃথকভাবে খুঁজে সিস্টেমে এন্ট্রি করতে হচ্ছে, যা বেশ সময় সাপেক্ষ ব্যাপার।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় চাকরিপ্রার্থীরা দ্রুত রেজুলেশন প্রকাশ করে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি জারির দাবি জানিয়েছেন। এনটিআরসিএ জানিয়েছে, দাপ্তরিক জটিলতা কাটলে এবং সফটওয়্যারের কাজ শেষ হলে খুব দ্রুতই শিক্ষক নিয়োগের বিষয়ে পরবর্তী দৃশ্যমান অগ্রগতি জানানো হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

শিক্ষক নিবন্ধনের নতুন বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল এনটিআরসিএ

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত