বিশ্ব ফুটবলের দুই শীর্ষ সংস্থা ফিফা ও উয়েফার মধ্যে চলা দীর্ঘ এক মাসের স্নায়ুযুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে। বিতর্কিত ‘বেসরকারি বিনিয়োগ’ পরিকল্পনা থেকে ফিফা সরে আসার নিশ্চয়তা দেওয়ায় বয়কটের হুমকি প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মোনাকোয় উয়েফার নির্বাহী কমিটির বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
সম্প্রতি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজেস’ নামে একটি নতুন প্রকল্প হাতে নেন। যেখানে বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টগুলোর স্বত্বে বেসরকারি বিনিয়োগকারীদের সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়। উয়েফার আশঙ্কা ছিল, এমন পদক্ষেপে আন্তর্জাতিক ফুটবলের চিরাচরিত কাঠামো ভেঙে পড়বে। এর প্রতিবাদে ইউরোপের দলগুলোকে নিয়ে ফিফার টুর্নামেন্ট বয়কটের হুঁশিয়ারি দিয়েছিলেন উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিন।
চাপের মুখে ইনফান্তিনো জানিয়েছেন, আপাতত এই পরিকল্পনা আর এগোবে না। বিবিসিতে প্রকাশিত খবর অনুযায়ী, ফিফার পক্ষ থেকে লিখিত নিশ্চয়তা পাওয়ার পরই নিজেদের অবস্থান পরিবর্তনের কথা ভাবছে উয়েফা। এছাড়া সামনেই পোল্যান্ডে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। বয়কটের সিদ্ধান্তে অনড় থাকলে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেনের মতো শক্তিশালী দলগুলো এই টুর্নামেন্ট থেকে বঞ্চিত হতো। তরুণ ফুটবলারদের ক্যারিয়ারের কথা বিবেচনা করেই মূলত সুর নরম করেছে উয়েফা।
বিভক্তি ফুটবল অঙ্গনে
তবে সংঘাত মিটলেও ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে ফুটবল বিশ্ব দুই ভাগে বিভক্ত। মিকায়েল সিলভেস্তর ও লুসি ব্রোঞ্জের মতো ফুটবলাররা বর্তমান নেতৃত্বের পরিবর্তন চাইলেও কাফু, ভিয়েরি ও পেপেদের মতো কিংবদন্তিরা আবার ফিফা সভাপতির পাশেই দাঁড়িয়েছেন। উয়েফা জানিয়েছে, বয়কট থেকে সরলেও ফিফার প্রশাসনে স্বচ্ছতা ও সংস্কারের দাবিতে তাদের লড়াই অব্যাহত থাকবে।
/

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন