ফুটবলের বাজারে খেলোয়াড়দের মূল্য কেবল গোল কিংবা শিরোপা দিয়ে নির্ধারিত হয় না; বয়স, সাম্প্রতিক ফর্ম ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপর ভিত্তি করেই গড়ে ওঠে তাদের আসল বাজারমূল্য। স্পোর্টস মাধ্যম 'টিওয়াইসি স্পোর্টস'-এর সাম্প্রতিক ট্রান্সফার র্যাঙ্কিং অনুসারে, ১২ কোটি ইউরো বাজারমূল্য নিয়ে বিশ্বের সবচেয়ে দামি আর্জেন্টাইন ফুটবলার হিসেবে তালিকার শীর্ষে উঠে এসেছেন এনজো ফার্নান্দেজ। তার পাশাপাশি বিশ্বসেরা দামি ফুটবলারদের তালিকায় স্থান করে নিয়েছেন আর্জেন্টিনার আরও দুই তারকা–হুলিয়ান আলভারেজ ও নিকো পাজ।
বিশ্ব ফুটবলের বাজারে ১২ কোটি ইউরো মূল্যায়ন নিয়ে এনজো ফার্নান্দেজের অবস্থান একাদশ স্থানে। একই তালিকায় ১১ কোটি ইউরো মূল্যায়ন নিয়ে হুলিয়ান আলভারেজ এবং ৮ কোটি ইউরো নিয়ে তরুণ ফরোয়ার্ড নিকো পাজ আর্জেন্টিনার পতাকাকে উঁচুতে রেখেছেন। দক্ষিণ আমেরিকার শীর্ষ ১৫ দামি খেলোয়াড়ের তালিকাতেও লাউতারো মার্তিনেজ (৮ কোটি ৫০ লাখ ইউরো) এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (৭ কোটি ইউরো) নিজেদের জায়গা শক্ত করেছেন।
টিওয়াইসি স্পোর্টসের তালিকায় ২২ কোটি ইউরো সর্বোচ্চ বাজারমূল্য নিয়ে যৌথভাবে তালিকার শীর্ষে অবস্থান করছেন বার্সেলোনার লামিনে ইয়ামাল ও ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড। ২০ কোটি ইউরো নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন রিয়েল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
তালিকায় অন্যান্য শীর্ষ তারকাদের মধ্যে মাইকেল ওলিসে (১৮ কোটি ইউরো), জুড বেলিংহাম (১৬ কোটি ইউরো), পেদ্রি (১৫ কোটি ইউরো) এবং ভিনিসিয়ুস জুনিয়র (১৩ কোটি ইউরো) প্রথম ১০ জনের মধ্যে স্থান বজায় রেখেছেন। অন্যদিকে এনজো ফার্নান্দেজের সমান ১২ কোটি ইউরো মূল্যায়নে রয়েছেন ডেক্লান রাইস, দেজিরে দুয়ে ও মরগান রজার্স।
বিশ্বের সর্বোচ্চ বাজারমূল্যের ফুটবলারদের তালিকা :
১. লামিনে ইয়ামাল – ২২ কোটি ইউরো
২. আর্লিং হলান্ড – ২২ কোটি ইউরো
৩. কিলিয়ান এমবাপ্পে – ২০ কোটি ইউরো
৪. মাইকেল ওলিসে – ১৮ কোটি ইউরো
৫. জুড বেলিংহাম – ১৬ কোটি ইউরো
৬. পেদ্রি – ১৫ কোটি ইউরো
৭. ভিনিসিয়ুস জুনিয়র – ১৩ কোটি ইউরো
৮. এনজো ফার্নান্দেজ – ১২ কোটি ইউরো
৯. হুলিয়ান আলভারেজ – ১১ কোটি ইউরো
১০. নিকো পাজ – ৮ কোটি ইউরো

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন