সংবাদ

মায়ানমারে পাচারকালে সিমেন্ট-সারসহ আটক ৬

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৬:৩৯ পিএম

মায়ানমারে পাচারকালে সিমেন্ট-সারসহ আটক ৬
ছবি : সংবাদ

চট্টগ্রামের পতেঙ্গায় মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও রাসায়নিক সারসহ ছয়জনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি কার্গো বোটও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ আগস্ট) বিকেল চারটা থেকে রাত ১১টা পর্যন্ত পতেঙ্গার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল।

অভিযানকালে সন্দেহভাজন দুটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের জন্য রাখা এক হাজার বস্তা সিমেন্ট ও ২৮০ বস্তা রাসায়নিক সার উদ্ধার করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা। অভিযানে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়।

কোস্টগার্ড জানিয়েছে, জব্দ করা মালামাল ও কার্গো বোটসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সমুদ্রপথে চোরাচালান রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মায়ানমারে পাচারকালে সিমেন্ট-সারসহ আটক ৬

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের পতেঙ্গায় মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও রাসায়নিক সারসহ ছয়জনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি কার্গো বোটও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ আগস্ট) বিকেল চারটা থেকে রাত ১১টা পর্যন্ত পতেঙ্গার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল।

অভিযানকালে সন্দেহভাজন দুটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের জন্য রাখা এক হাজার বস্তা সিমেন্ট ও ২৮০ বস্তা রাসায়নিক সার উদ্ধার করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা। অভিযানে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়।

কোস্টগার্ড জানিয়েছে, জব্দ করা মালামাল ও কার্গো বোটসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সমুদ্রপথে চোরাচালান রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত