সংবাদ

নওগাঁয় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৬:৪৭ পিএম

নওগাঁয় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
ছবি : সংগৃহীত

নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার শিমুলতলী সেতু এলাকায় এই ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো-উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে জিসান (৮) এবং একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তাহমিদ হোসেন (৮)। তারা দুজনই স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে পরিবারের অগোচরে বাড়ির পাশে আত্রাই নদীতে মাছ ধরতে যায় জিসান ও তাহমিদ। নদীর কিনারায় মাছ ধরার একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। সাঁতার না জানায় স্রোতের টানে তারা নিখোঁজ হয়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর নদী থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নদীতে নামার পর গভীর পানিতে তলিয়ে যাওয়ায় শিশু দুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

নওগাঁয় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার শিমুলতলী সেতু এলাকায় এই ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো-উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে জিসান (৮) এবং একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তাহমিদ হোসেন (৮)। তারা দুজনই স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে পরিবারের অগোচরে বাড়ির পাশে আত্রাই নদীতে মাছ ধরতে যায় জিসান ও তাহমিদ। নদীর কিনারায় মাছ ধরার একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। সাঁতার না জানায় স্রোতের টানে তারা নিখোঁজ হয়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর নদী থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নদীতে নামার পর গভীর পানিতে তলিয়ে যাওয়ায় শিশু দুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত