সংবাদ

জানুয়ারিতে হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৮:০৭ এএম

জানুয়ারিতে হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যকার বহুল প্রতিক্ষিত সীমিত ওভারের ক্রিকেট সিরিজটি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটছে না। তবে এবার নতুন এক সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই। তাদের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে নির্ধারিত এই সিরিজটি পিছিয়ে আগামী বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে পারে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও ভারত সরকারের মধ্যে বর্তমানে এই সফর নিয়ে আলোচনা চলছে। বিসিসিআইয়ের একটি সূত্রের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, সেপ্টেম্বর মাসে ব্যস্ত সূচির কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন আগামী বছরের শুরুর দিকে একটি উপযুক্ত সময়ের অপেক্ষায় আছে।

মূল পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের আগস্টে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। পরবর্তীতে তা পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে নেওয়া হয়। এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সূচি ঘোষণা করা হয়নি।

সিরিজটি পেছানোর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে ভারতের অন্য একটি আন্তর্জাতিক সূচিকে। আগামী ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ফলে বিসিবির প্রস্তাবিত ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের এই সিরিজটি আয়োজন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

সিরিজের ভবিষ্যৎ নিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, বোর্ড সভাপতি হিসেবে তিনি বিসিসিআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তবে প্রশাসনিক কিছু সীমাবদ্ধতার কারণে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তাকে ভারতীয় বোর্ডের সবুজ সংকেতের অপেক্ষায় থাকতে হচ্ছে। দুই দেশের ক্রিকেটীয় ও কূটনৈতিক সম্পর্কের ওপর ভিত্তি করে জানুয়ারিতে এই সিরিজ আয়োজনের সম্ভাবনা এখন সবচেয়ে বেশি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

জানুয়ারিতে হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত