সংবাদ

কেন্দুয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ: গ্রেপ্তার ১, বিএনপি নেতা বহিষ্কৃত

প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৩:২৩ পিএম

কেন্দুয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ: গ্রেপ্তার ১, বিএনপি নেতা বহিষ্কৃত
ছবি : সংবাদ

নেত্রকোনার কেন্দুয়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আবু মিয়া (৩৬) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রধান আসামি ও স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম ভূঁইয়া বকুলকে (৫০) দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) রাতে বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে রফিকুল ইসলাম ভূঁইয়া বকুলকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বকুল কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে কেন্দুয়া পৌর শহরের সাউদপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আবু মিয়াকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৬ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম বর্তমানে পলাতক রয়েছেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

কেন্দুয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ: গ্রেপ্তার ১, বিএনপি নেতা বহিষ্কৃত

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

নেত্রকোনার কেন্দুয়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আবু মিয়া (৩৬) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রধান আসামি ও স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম ভূঁইয়া বকুলকে (৫০) দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) রাতে বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে রফিকুল ইসলাম ভূঁইয়া বকুলকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বকুল কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে কেন্দুয়া পৌর শহরের সাউদপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আবু মিয়াকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৬ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম বর্তমানে পলাতক রয়েছেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত